0%

মাসে মাসে হাতে আসতে পারে ২০-৩০ হাজার! ৩ মাসের এই ট্রেনিং কোর্সের খুঁটিনাটি জানুন

বাংলা হান্ট ডেস্কঃ তিন মাসের এক ট্রেনিং কোর্সেই (Self Employment Training) মিলতে পারে আয়ের দিশা। মাসে মাসে হাতে আসতে পারে ২০ থেকে ৩০ হাজার টাকা। যুবসমাজকে স্বনির্ভর করে তুলতে এমনই ভূমিকা পালন করছে সেডি (SEDI)। এখানে অভিজ্ঞ প্রশিক্ষকদের থেকে আধুনিক পোশাক তৈরির প্রশিক্ষণ পেয়ে স্বাবলম্বী হয়ে উঠেছেন অনেকে।

তিন মাসের বিশেষ ট্রেনিং কোর্স | (Self Employment Training)

ধুলোগড় আম্বুজা ফাউন্ডেশন সেডি শিবিরে বাস্তবসম্মত পরিবেশে প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে রোজ সকালে টানা কয়েক ঘণ্টা ধরে ক্লাস চলে। থিওরির পাশাপাশি অত্যাধুনিক ইলেকট্রিক মেশিনে প্র্যাক্টিক্যালি সেলাই শেখানো হয়। সেই সঙ্গেই মডেল প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ও সফট স্কিলের উপরেও বিশেষ জোর দেওয়া হয়।

আরও পড়ুনঃ রাজ্য পুলিশে ১ লক্ষ চাকরি! নিয়োগের খুঁটিনাটি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই প্রশিক্ষণ শিবিরে সময়োপযোগী ও আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে মাত্র তিন মাসের মধ্যে প্রশিক্ষণ পেয়ে স্বনির্ভর হয়ে ওঠার জন্য হাওড়ার যুবক-যুবতীদের কাছে এটি একটি দারুণ সুযোগ।

জানা গিয়েছে, এখানে এত সুন্দরভাবে কাজ শেখানোর ফলে এখানকার শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে বাকিদের তুলনায় অগ্রাধিকার পান। বিগত কয়েক বছরে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বহু শিক্ষার্থী মাসে মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করছেন।

Self employment training

তিন মাসের এই ট্রেনিং কোর্সে আবেদনের ক্ষেত্রে নূন্যতম অষ্টম শ্রেণি পাশ হলেই চলে। নামমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে যুক্ত হওয়ার সুযোগ পান প্রার্থীরা। কোর্স শেষে সার্টিফিকেটের পাশাপাশি বিভিন্ন সংস্থায় কাজের সুযোগও করে দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত জানতে ৭৯৮০৭২০৮৬৮ বা ৯৭৪৮৪০৭৯০০ নম্বরে যোগাযোগ করতে পারেন।

নারী থেকে পুরুষ, বর্তমান সময়ে নিজের পায়ে দাঁড়াতে চান প্রত্যেকে। তিন মাসের এই ট্রেনিং কোর্স জেলার যুবসমাজকে সেই সুযোগই করে দিচ্ছে। এখান থেকে কাজ শিখে আয়ের দিশা খুঁজে পেয়েছেন অনেকে। মাসে মাসে ভালো টাকা রোজগার করছেন তাঁরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker