0%

PM Modi: ফেসবুক থেকে প্রধানমন্ত্রীর ভিডিয়ো ডিলিট! ক্ষমা চাইল মেটা, সংস্থার শীর্ষকর্তাদের তলব কেন্দ্রের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI

নয়া দিল্লি: নিট নিয়ে চলা বিক্ষোভের মাঝে যুবসমাজকে বার্তা দিতে ভিডিয়ো পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই ভিডিয়ো ডিলিট করে দিল মেটা। যদিও, কিছুক্ষণের মধ্যেই ভিডিয়ো আবার ফিরে আসে মোদীর সোশ্যাস মিডিয়া হ্যান্ডেলে। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে। কীভাবে ভিডিয়ো ডিলিট হল, এই বিষয়ে মেটা-র কাছে জবাবদিহি চেয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রাম-এর শীর্ষ কর্তাদের তলব করা হয়েছে।

ভিডিয়ো সরানোর জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে মেটা। তবে, সূত্রের খবর, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কেন্দ্রীয় সরকার। ঘটনার ব্যাখ্যা চেয়ে মেটার (ফেসবুক ও ইনস্টাগ্রাম) গ্লোবাল হেড এবং গ্লোবাল হেড অব পাবলিক পলিসিকে তলব করেছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। তবে, মেটার দাবি, ভুলবশত এটা হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িকভাবে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ডিলিট হয়ে গিয়েছিল।

গত বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ৩ মিনিটের সেলফি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে তিনি নিট-ইউজি প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উদ্দেশে বার্তা দেন। ভিডিয়োতে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নফাঁসের ঘটনা অত্যন্ত গুরুতর এবং এতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারের ক্ষতি হয়েছে। তিনি জানান, অভিযুক্তদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে এবং যাতে পড়ুয়াদের একটা বছরও নষ্ট না হয়, সেই লক্ষ্যেই দ্রুত পরীক্ষা নেওয়া হয়েছে। একইসঙ্গে নিট নিয়ে নয়া বিল নিয়েও ঘোষণা করেছিলেন।

ভিডিয়োটি পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যেই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে ৩০৩ মিলিয়নেরও বেশি ভিউজ় হয়। বাড়ে ফলোয়ার্সের সংখ্যাও। ভিডিয়োটি আপলোড করার আগে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী মোদীর অনুসারীর সংখ্যা ছিল ১০১ মিলিয়ন। কিন্তু পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সেই সংখ্যা লাফিয়ে ১০২ মিলিয়নে পৌঁছে যায়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker