বিয়ের আগে সোনা কিনবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, কেনার আগে দেখে নিন আজকের লেটেস্ট রেট

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম (Gold Price) আগুন। বিয়ের সিজেনে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ নাগরিক থেকে বিক্রেতাদের।সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মাসের শেষে বাড়ল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)
মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম (Gold Price) বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। বর্তমানে রুপোর দাম এক লাখ টাকা ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: বালি ব্রিজে ৪৫ দিনের জন্য বড় বদল! বাস চলাচল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা
২৪ ক্যারেট (Fine Gold 995): ১৪,৪০৯ টাকা প্রতি গ্রাম। ২২ ক্যারেট (৯১৬) বিক্রয় মূল্য: ১৩,৬৯০ টাকা প্রতি গ্রাম। ২২ ক্যারেট (৯১৬) ক্রয় মূল্য: ১৩,১১২ টাকা প্রতি গ্রাম। ১৮ ক্যারেট (৭৫০): ১১,২৪০ টাকা প্রতি গ্রাম। রুপো (৯৯৯) ১ কেজি: ২,২৭,১২৬ টাকা।
সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়।
প্রসঙ্গত, বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তদের পকেটে চাপ বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা (Gold Price)। তাই যারা এর আগে অথবা এই মুহূর্তে সোনাকে না পরিকল্পনা করছেন তাদের কিনে ফেলার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।




