0%

সস্তায় থাইল্যান্ড ট্রিপের প্রলোভন! ফাঁদে পা দিয়ে অপহৃত ৩ ভারতীয় তরুণ, ৭০ লাখ মুক্তিপণের দাবি

কম খরচে থাইল্যান্ড ভ্রমণের লোভ দেখিয়ে তিন ভারতীয় তরুণকে অপহরণের অভিযোগ  এক আন্তর্জাতিক অপরাধচক্রের বিরুদ্ধে। অপহরণের পর তাঁদের পরিবারের কাছে প্রায় ৭০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। শেষ পর্যন্ত থাই পুলিশের অভিযানে তিন তরুণকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সূত্রের খবর, অভিযুক্তরা নিজেদের ভ্রমণ সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে সস্তায় থাইল্যান্ড ট্যুর প্যাকেজের প্রস্তাব দেয়। সেই ফাঁদে পা দিয়ে গত ২১ জুলাই ভোর পাঁচটায় তিন তরুণ ব্যাংকক বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকে একটি ট্যাক্সি করে তাঁরা পাটায়ার উদ্দেশে রওনা দেন। জানা গিয়েছে, অপরাধীরা তাঁদের নংপ্রু-র সুখুমভিট হাইওয়ের কাছে একটি রেস্তরাঁয় সাক্ষাতের নির্দেশ দেয়। সেই মতো সকাল ৭টা নাগাদ সেখানে পৌঁছন তিন তরুণ। এরপর তাঁদের হোটেলে নিয়ে যাওয়ার নাম করে অপহরণকারীরা একটি বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই তাঁদের বন্দি করে রাখা হয়। শুধু তাই নয়, তাঁদের হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। এখানেই শেষ নয়। মুক্তিপণ আদায়ের জন্য অপরাধীরা ওই তরুণদের পরিবারকেও হুমকি দেয়।

আরও পড়ুন:

জানা গিয়েছে, এই অপরাধ চক্রে জড়িত ৫ ভারতীয় যুবক। ইতিমধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে এই চক্রে এক পাকিস্তানিও রয়েছে। এখনও পর্যন্ত তার খোঁজ মেলেনি। সূত্রের খবর, অপহৃত তরুণদের পরিবার সাহায্যের জন্য থাই পুলিশের দ্বারস্থ হয়। তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পারেন, নিজেদের অবস্থান গোপন রাখার জন্য অভিযুক্তরা সংযুক্ত আরব আমিরশাহী এবং দুবাইয়ে সিম কার্ড ব্যবহার করছিল। তবে দীর্ঘ চেষ্টার পর অপরাধীদের ঘাঁটি খুঁজে বের করেন তদন্তকারীরা। কিন্তু পুলিশের পৌঁছানোর আগেই অভিযুক্তরা সেখান থেকে চম্পট দেয়। এরপর তাদের খোঁজে শুরু হয় তল্লাশি। মঙ্গলবার পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্তরা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker