0%

রাজ্যসভায় পাশ ‘বন্দে মাতরম’ বিল, কী থাকছে নতুন আইনে?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যসভায় পাশ হয়ে গেল ‘বন্দে মাতরম বিল’ (Vande Mataram Bill)। সংসদের বর্ষাকালীন অধিবেশনে কেন্দ্রের আনা ‘বন্দে মাতরম বিল’ এবার রাজ্যসভার অনুমোদন পেল। এই বিলের মাধ্যমে ‘বন্দে মাতরম’-কে জাতীয় গানের মর্যাদা দেওয়ার পাশাপাশি গানটির সম্মান রক্ষায় একাধিক নিয়ম ও শাস্তির বিধান রাখা হয়েছে। কেন্দ্রের দাবি, দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকা এই গানকে যথাযথ মর্যাদা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় গানের মর্যাদা ও নতুন নিয়ম | Vande Mataram Bill

নয়া দিল্লিতে বুধবার রাজ্যসভায় পাশ হয়ে গেল ‘বন্দে মাতরম বিল’ (Vande Mataram Bill)। এর আগে লোকসভায় ধ্বনি ভোটে প্রশ্নপত্র ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হয়েছিল। একই অধিবেশনে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে সামনে আসে ‘বন্দে মাতরম বিল’। সরকার অধিবেশন শুরুর পর থেকেই বিলটি পাশ করানোর চেষ্টা করছিল। তবে বিভিন্ন ইস্যুতে সংসদের কাজ বারবার মুলতুবি হওয়ায় তা সম্ভব হয়নি। প্রায় সাত দিনের অপেক্ষার পর অবশেষে বুধবার রাজ্যসভায় বিলটি পাশ হয়।

এই বিলের (Vande Mataram Bill) মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’-কে জাতীয় গানের মর্যাদা দেওয়া হয়েছে। গানটির ১৫০ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, ‘বন্দে মাতরম’ গাওয়ার সময় সকলকে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। পাশাপাশি সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-এর সঙ্গে ‘বন্দে মাতরম’ও গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গানটির ছয়টি স্তবক সম্পূর্ণভাবে গাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

বিলে (Vande Mataram Bill) আরও বলা হয়েছে, এই নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়া কেউ যদি ‘বন্দে মাতরম’-কে অপমান করেন বা গানটি গাইতে বাধা দেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।

Vande Mataram Insult May Lead to 3-Year Jail Term Centre Plans New Law

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ধরে ধরে নোটিস, নাম-ঠিকানাও চাইছে পুলিশ, কেন?

প্রস্তাবিত বিধান অনুযায়ী, এমন ঘটনায় সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা জেল ও জরিমানা, দুই শাস্তিই একসঙ্গে হতে পারে। বিলটি (Vande Mataram Bill) রাজ্যসভায় পাশ হওয়ার পর এখন তা কার্যকর হওয়ার পরবর্তী প্রক্রিয়ার দিকে নজর রয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker