0%

পুজোর আগেই বড় উপহার! সল্টলেকে আসছে CNG স্টেশন, ২ বছরের মধ্যে মিলবে PNG-ও

সবদিক নিউজ: রান্না করতে গিয়ে হঠাৎ দেখলেন গ্যাস শেষ। এবার সিলিন্ডারের জন্য অপেক্ষা করতে হয়। তবে সেই ট্রেনে ছবির দিন এবার পুরোতে চলেছে সল্টলেকে। শুধু রান্নাঘরেই নয়, সিএনজি চালিত গাড়ি চালকদের জন্য আসতে চলেছে বড় স্বস্তির খবর। কারণ আগামী দু মাসের মধ্যেই সটলেটে চালু হতে চলেছে, ২৪ ঘন্টায় সিএনজি স্টেশন (CNG Station)। এই প্রথম ইন্দিরা ভবন ও সেজ ভবনের মাঝে এফ এফ ব্লকে এই গ্যাসপ্রেশন তৈরি করার কাজ চলছে জোর কদমে।

সল্টলেকে জ্বালানি পরিষেবায় বড় আপডেট (CNG Station)

শুধু গাড়ি নয় আগামী দু বছরের মধ্যে সেক্টর ১,২,৩ যে প্রায় ২৬ হাজার পরিবার বাস করেন তাদের সকলের হেশেলের পাইপ লাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বেঙ্গল ক্যাশ কোম্পানি লিমিটেডের দাবি সল্টলেকের অগ্রাধিকার দিয়েই এগোচ্ছে এই প্রকল্প (CNG Station)।

 চিংড়ি রান্নায় আনুন নতুন চমক! সর্ষে-মালাইকারি ভুলে বানিয়ে ফেলুন সুস্বাদু বালাচং

বিজিসিএল সূত্রের খবর, জ্যোতি বসুর বাড়ি বলে পরিচিত ইন্দিরা ভবন (বর্তমানে নজরুল ভবন) সংলগ্ন এলাকায় নতুন সিএনজি স্টেশন চালু হবে দুর্গাপুজোর আগেই। এই স্টেশন চালু হলে সল্টলেক ও আশপাশের এলাকার সিএনজিচালিত অটো, ট্যাক্সি, ব্যক্তিগত গাড়ি ও বাসের জ্বালানি সংগ্রহ অনেকটাই সহজ হবে।

একই সঙ্গে সল্টলেকে শুরু হয়েছে পাইপলাইনের মাধ্যমে গৃহস্থের ঘরে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রস্তুতি। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, বিধাননগর পুরনিগমের ২৯ থেকে ৪০ নম্বর ওয়ার্ড, অর্থাৎ সেক্টর ১, ২ ও ৩-এর বাসিন্দাদের ধাপে ধাপে পিএনজি সংযোগ দেওয়া হবে।

তবে প্রকল্প বাস্তবায়নে কিছু বাধাও রয়েছে। কর্তৃপক্ষের মতে, কলকাতা এয়ারপোর্ট অথরিটির অনুমতি না মেলায় বিমানবন্দরের এক নম্বর গেট সংলগ্ন প্রায় তিন কিলোমিটার এলাকায় এখনও পাইপলাইন বসানো সম্ভব হয়নি। অনুমতি মিললেই মূল পাইপলাইন সম্পূর্ণ হবে এবং সরবরাহ আরও নিরবচ্ছিন্ন হবে বলে সংস্থার দাবি (CNG Station)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker