0%

‘আমি তো দুই সন্তানের বাবা হতে চলেছি’, ফ্লার্টের জবাবে চমক দিলেন রণবীর

রণবীর সিং মানেই এনার্জি, হাস্যরস আর অকপট ব্যক্তিত্ব। আর সেই স্বভাবেরই আরেক ঝলক দেখা গেল মুম্বইয়ের এক প্রচারমূলক অনুষ্ঠানে। ভক্তের ফ্লার্টের মুখে এমন এক জবাব দিলেন অভিনেতা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়েছে।

সম্প্রতি নিজের ব্র্যান্ড সুপারইউ-এর প্রচারে মুম্বইয়ের একটি কফি আউটলেটে হাজির হয়েছিলেন রণবীর (Ranveer Singh)। সেখানে কফি তৈরির দক্ষতা দেখাতে কাউন্টারের পেছনেও দাঁড়ান তিনি। ঠিক তখনই এক নারী ভক্ত অভিনেতাকে প্রশংসায় ভরিয়ে দেন। মজার ছলে ফ্লার্টও করতে শুরু করেন। ভক্তের উচ্ছ্বাস দেখে হাসতে হাসতেই রণবীর বলেন, “এত ফ্লার্ট করছ যে কলেজ জীবনের কথা মনে পড়ে গেল। আরে, আমি তো দুই সন্তানের বাবা হতে চলেছি!”

অভিনেতার এই মন্তব্যে হাসির রোল ওঠে অনুষ্ঠানে। তবে নেটিজেনদের একাংশের নজর কেড়েছে অন্য একটি বিষয়ও। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সন্তানদের প্রসঙ্গ তোলার সময় রণবীর আঙুল ক্রস করেছিলেন। সেই মুহূর্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনাও।

শুধু মজার কথাই নয়, অনুষ্ঠানে নিজের জীবনের এক অজানা অধ্যায়ের কথাও তুলে ধরেন রণবীর। তিনি জানান, অভিনয় জগতে পা রাখার আগে একসময় স্টারবাকসের একটি শাখায় কাজ করতেন। পুরোনো দিনের স্মৃতিচারণ করে অভিনেতা বলেন, “জীবনের সেরা দিনগুলোর শুরু হয় এক কাপ ভালো কফি দিয়ে। এই জায়গা আমাকে অনেক স্মৃতি মনে করিয়ে দেয়, কারণ আমি একসময় স্টারবাকসে কাজ করতাম।”

এদিকে ব্যক্তিগত জীবনেও এখন সুখের সময় পার করছেন রণবীর ও দীপিকা পাড়ুকোন। চলতি বছরের শুরুতেই দ্বিতীয় সন্তানের আগমনের খবর প্রকাশ্যে আনেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ছবিতে তাঁদের মেয়ে দুয়াকে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা যায়। সেই ছবির মাধ্যমেই দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর জানান বলিউডের এই জনপ্রিয় দম্পতি।

আরও পড়ুন: ‘সমাজকে দেওয়ার মতো কিছু নেই’, তরুণীদের নিয়ে কঙ্গনার বিস্ফোরক মন্তব্যে সমালোচনার ঝড়

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে জন্ম হয়েছিল তাঁদের প্রথম সন্তান কন্যা দুয়ার। আর এখন নতুন অতিথিকে স্বাগত জানানোর অপেক্ষায় দিন গুনছেন রণবীর-দীপিকা। অন্যদিকে কর্মজীবনেও ব্যস্ত সময় কাটছে অভিনেতার। ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সাফল্যের পর বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন তাঁর আগামী ছবি ‘প্রলয়’-এর জন্য।

ভক্তের সঙ্গে কয়েক সেকেন্ডের সেই হাস্যরসাত্মক কথোপকথনই এখন নেটদুনিয়ার অন্যতম আলোচিত মুহূর্ত। আর তাতেই আবারও প্রমাণ করলেন, তারকাখ্যাতির আড়ালেও রণবীর সিং ঠিক ততটাই প্রাণবন্ত এবং মাটির মানুষ।

আরও পড়ুন: বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই সুখের ঝলক? নিউইয়র্কে অভিষেক-ঐশ্বর্যর ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker