0%

মৃত্যুর আগে কী খেয়েছিলেন মারাদোনা? সামনে আসছে সেই ‘গোপন কথা’

Diego Maradona: দিয়েগো মারাদোনার মৃত্যুকে ঘিরে চলা বহুল আলোচিত মামলায় নতুন মোড়। কিংবদন্তী ফুটবলারের মৃত্যুর আগে তাঁর শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে সোমবার আদালতে সাক্ষ্য দেবেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বর্তমান পুষ্টিবিদ লুসিয়ানো স্পেনা।

২০২০ সালের নভেম্বরে মারাদোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিচার চলছে। সেই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে আদালতে হাজির হচ্ছেন স্পেনা, যিনি মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে মারাদোনার বাড়িতে গিয়েছিলেন।

মৃত্যুর আগে শেষ সপ্তাহে কী দেখেছিলেন স্পেনা?

আদালতের নথি অনুযায়ী, ২০২০ সালের ১৮ নভেম্বর চিকিৎসক পেদ্রো দি স্পানিয়ার সঙ্গে মারাদোনার বাড়িতে যান লুসিয়ানো স্পেনা। উল্লেখ্য, পেদ্রো দি স্পানিয়াও এই মামলার অন্যতম অভিযুক্ত। স্পেনার সাক্ষ্য থেকে পরিষ্কার হতে পারে, জীবনের শেষ সপ্তাহে মারাদোনার শারীরিক অবস্থা ঠিক কতটা সংকটজনক ছিল এবং তাঁর খাদ্যাভ্যাস চিকিৎসকদের পরামর্শের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ ছিল।

কী খেয়েছিলেন মারাদোনা?

বিচারপ্রক্রিয়ায় জমা দেওয়া নথিতে দাবি করা হয়েছে, জীবনের শেষ দুই সপ্তাহে মারাদোনা কোনও নির্দিষ্ট ডায়েট মেনে চলেননি। জানা গিয়েছে, তিনি ওই সময়ে ওসো বুকো স্টু (চর্বিযুক্ত মাংসের পদ) এবং রসুন ও ব্রকলি দিয়ে রান্না করা চিংড়ি খেয়েছিলেন। অভিযোগ, ১৩ নভেম্বর এই খাবার খাওয়ার পরই তিনি বদহজম, বমি এবং শারীরিক অস্বস্তিতে ভুগতে শুরু করেন।

আরও পড়ুন:

Sports News 27 July Live Updates: আজ ভারতের নজর ৮ সোনায়, কখন নামবেন ভারতীয় তারকারা?

কেন ডাকা হয়নি অ্যাম্বুলেন্স?

মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হল, শারীরিক অবস্থার অবনতি হলেও কেন জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আদালতে জানানো হয়েছে, চিকিৎসক পেদ্রো দি স্পানিয়া এবং হোম কেয়ার সমন্বয়কারী ন্যান্সি ফরলিনির পরামর্শ থাকা সত্ত্বেও সেদিন মারাদোনার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়নি। ন্যান্সি ফরলিনিও এই মামলার অন্যতম অভিযুক্ত।

আরও পড়ুন:

Vaibhav Sooryavanshi and Rohit Sharma: ‘রোহিতের সঙ্গে ওপেন করাও বৈভবকে…’, দাবি প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের

শেষ দিকে প্রায় খাওয়াই ছেড়ে দিয়েছিলেন

নার্সিং নথিতে উল্লেখ করা হয়েছে, মৃত্যুর আগের কয়েক দিনে মারাদোনার ক্ষুধা প্রায় সম্পূর্ণ চলে গিয়েছিল। ২০২০ সালের ২৫ নভেম্বর মৃত্যুর আগে তাঁকে শেষবার হ্যাম ও চিজ স্যান্ডউইচ খেতে দেওয়া হলেও তিনি তা খেতে অস্বীকার করেন। এই তথ্যও মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন:

Argentina Football Team: মানতে পারলেন না বিশ্বকাপে পরাজয়, ‘চরম সিদ্ধান্ত’ নিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

কেন পিছিয়ে গিয়েছিল সাক্ষ্য?

মূলত গত মাসের শেষ দিকেই লুসিয়ানো স্পেনার সাক্ষ্য গ্রহণের কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে দায়িত্বে থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। বিশ্বকাপ শেষে এবার আদালতে হাজির হয়ে মারাদোনার জীবনের শেষ সপ্তাহে নিজের দেখা পরিস্থিতি এবং পর্যবেক্ষণ তুলে ধরবেন আর্জেন্টিনার জাতীয় দলের এই পুষ্টিবিদ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker