0%

ইডি দফতর থেকে বেরোতেই গ্রেফতার ইন্দ্রনীল,পুজোর পাস-কাণ্ডে বড় পদক্ষেপ

SOBDIK NEWS: দুর্গাপুজোর ভিআইপি পাস বিক্রিকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে (Indranil Sen) গ্রেফতার করা হয়েছে। বুধবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে বাইরে আসতেই তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।

গ্রেফতার ইন্দ্রনীল সেন (Indranil Sen)

উল্লেখ্য, বুধবার দুপুরে নির্ধারিত সময় মেনেই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন ইন্দ্রনীল সেন। ইডির আধিকারিকরা যখন তাঁকে জিজ্ঞাসাবাদ করছিলেন, তখন দফতরের বাইরে অপেক্ষায় ছিল পুলিশ। তিনি বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই আধিকারিকরা তাঁকে গাড়িতে তুলে নিয়ে যান।

পুলিশের বক্তব্য অনুযায়ী, পুজোর পাস বিক্রিকে ঘিরে প্রতারণার অভিযোগে ইন্দ্রনীলের বিরুদ্ধে মামলা হয়েছিল। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও আগে তাঁকে পাওয়া যায়নি বলে দাবি পুলিশের। আদালতে যাওয়া-আসার মধ্যেও তিনি পুলিশের নাগালের ধরা দেননি। সেই পরিস্থিতিতে বুধবার তাঁর সিজিও কমপ্লেক্সে আসার বিষয়টি মাথায় রেখেই পুলিশ আগে থেকে প্রস্তুতি নিয়েছিল বলে সূত্রের খবর।

Former minister Indranil Sen arrested by police

আরও পড়ুন : দীপাবলির আগে ৩ শতাংশ DA বৃদ্ধি, সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের

প্রসঙ্গত, ইউনেস্কোর নাম ব্যবহার করে বেশি দামে পুজোর পাস ও টিকিট বিক্রি নিয়ে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় ইন্দ্রনীল সেনের পাশাপাশি তাঁর স্ত্রীর নামও উঠে এসেছে। তাঁদের সঙ্গে যুক্ত ‘মাস আর্ট’ সংস্থার মাধ্যমে এই লেনদেন চলত বলে অভিযোগ। ঘটনাটির তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আর্থিক লেনদেনের সূত্র খুঁজতে ইন্দ্রনীল সেনের বাড়িতেও তল্লাশি চালানো হয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker