0%

সরকারি কর্মীদের আশায় জল! আজও সুপ্রিম কোর্টে হল না বকেয়া DA মামলার শুনানি

SOBDIK NEWS: মঙ্গলবার সুপ্রিম কোর্টের দিকে নজর ছিল রাজ্য সরকারি কর্মীদের। তবে বিকেল গড়াতেই তাঁদের মধ্যে নেমে এল হতাশা। আজ শীর্ষ আদালতে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলার (DA Arrear Case) শুনানি হল না। তবে ডিএ (Dearness Allowance) মামলাকারী তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, এই বিষয়টির শেষ দেখে ছাড়বেন।

আজও হল না বকেয়া ডিএ মামলার শুনানি | (Dearness Allowance)

আজ বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। মামলাটি ১৪ নম্বরে তালিকাভুক্ত থাকলেও শুনানি হয়নি। চার সপ্তাহ পর এই মামলার শুনানি হতে পারে বলে জানিয়েছেন মলয় মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ দিওয়ালির আগেই DA বৃদ্ধির ঘোষণা! হাজার হাজার কর্মীর বেতনও বাড়াল সরকার

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক বলেন, “আজ আদালতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি ছিল। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টে অবধি একটানা মামলাটির শুনানি হয়েছে। স্বাভাবিকভাবেই আর কোনও মামলা ওঠেনি। আমাদের মামলা ১৪ নম্বরে তালিকাভুক্ত থাকলেও শুনানি হয়নি।“

মলয় মুখোপাধ্যায় বলেন, “জাজদ্বয় জানিয়েছেন আমাদের ম্যাটার চার সপ্তাহ পরে নেওয়া হবে। তবে এর মধ্যে ইন্দু মালহোত্রা কমিটির বৈঠক আছে। এবার দেখা যাক কী হয়।“

dearness allowance(339)

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক জানান, কর্মচারী সমাজ ও অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ যাতে হতাশ না হয়, সেই জন্যই তাঁরা এতদূর ছুটে যান। এই বিষয়টির শেষ দেখে ছাড়বেন বলে ফের একবার জানান তিনি।

এর আগে গত ১৬ অক্টোবর এই বকেয়া ডিএ মামলার সংক্ষিপ্ত শুনানি হয়েছিল। আজ বিস্তারিত শুনানি হতে পারে বলে আশা করেছিলেন সরকারি কর্মীরা। তবে আজও সেই মামলার শুনানি হল না। চার সপ্তাহ পর কী হয় আপাতত সেটাই দেখার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker