0%

আয়ুষ্মান ভারত নিয়ে অভিযোগ জানানোর সহজ উপায়! হেল্পলাইন নম্বর সহ অনলাইন পদ্ধতি জানুন

SOBDIK NEWS: গত ১৬ অগাস্ট থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা অবধি ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যায়। তবে অনেক সময় প্রকল্পের (Central Government Scheme) সুবিধা পেতে গিয়ে নানা ধরণের সমস্যার সম্মুখীন হন উপভোক্তারা। এই পরিস্থিতিতে কোথায়, কীভাবে অভিযোগ জানাবেন জেনে নিন।

আয়ুষ্মান ভারত যোজনার অভিযোগ জানানোর পদ্ধতি | (Ayushman Bharat Yojana)

কোনও সরকারি প্রকল্প নিয়ে অভিযোগ থাকলে অনেকেই ভাবেন হয়তো বিভিন্ন দফতরের চক্কর কাটতে হবে। যদিও আয়ুষ্মান ভারত যোজনার ক্ষেত্রে এমনটা নয়। ঘরে বসে অনলাইনের মাধ্যমেই সরকারের কাছে নিজেদের অভিযোগ জানাতে পারেন উপভোক্তারা। এর জন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বর ১৪৫৫৫ রয়েছে।

আরও পড়ুনঃ DA চর্চার মাঝেই বেতন বৃদ্ধি নিয়ে আপডেট! সরকারি কর্মীদের জন্য রইল বড় হিসেব

এছাড়া কেউ চাইলে আয়ুষ্মান ভারত যোজনার অফিশিয়াল ওয়েবসাইট https://cgrms.pmjay.gov.in/GRMS/loginnew.htm -এ যেতে পারেন। সেখানে সেন্ট্রাল গ্রিভেন্স রিড্রেসাল অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগ জমা দেওয়া যেতে পারে।

অভিযোগ জানানোর সময় কী সমস্যা হয়েছে তা স্পষ্টভাবে লিখতে হবে। আয়ুষ্মান ভারত যোজনায় তালিকাভুক্ত কোনও হাসপাতাল ক্যাশলেস চিকিৎসার সুবিধা দিতে অস্বীকার করলে হাসপাতালের নাম, ঘটনার বিবরণ সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

Ayushman Bharat Yojana

অভিযোগ জমা দেওয়ার পর একটি রেফারেন্স নম্বর পাওয়া যাবে। সেটি যত্ন করে রেখে দিতে হবে। পরবর্তীতে অভিযোগের স্ট্যাটাস জানতে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে এই নম্বর লাগতে পারে।

এদিকে বিগত দু’মাসের মধ্যেই রাজ্যের প্রায় ১ লক্ষ ৮০ হাজার মানুষের কাছে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পৌঁছে গিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৬ অগাস্ট থেকে এখনও অবধি এই প্রকল্পের অধীন মোট ২৯১ কোটি টাকার চিকিৎসা পেয়েছেন রাজ্যের মানুষ।  ইতিমধ্যেই রাজ্যের ৪ কোটি ১৩ লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত কার্ড হাতে পেয়েছেন। নতুন করে এই কার্ডের জন্য আবেদন জানিয়েছেন আরও ১ কোটি ৮০ লক্ষ মানুষ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker