0%

বৈভব সূর্যবংশী ছন্দে ফিরতেই এবার টিম ইন্ডিয়ার মাথাব্যথার কারণ হবেন ইশান! যা বললেন শ্রীকান্ত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে সেভাবে কিছুই করে দেখাতে পারেননি বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তবে ইশান কিষাণের (Ishan Kishan) অনুপস্থিতিতে তিন নম্বরে জায়গা পাওয়ায় এদিন ব্যর্থ হলেও তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠলেন বৈভব। ওপেনিং করতে নেমেই নিজের পুরনো ছন্দে ফিরলেন বিহারের কিশোর। করলেন 45 রান। আর তারপরই বড় মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কিংবদন্তি কৃষ্ণমাচারী শ্রীকান্ত।

বৈভব প্রসঙ্গে বড় মন্তব্য শ্রীকান্তের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেই 19 বলে 45 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন বৈভব। চারটি চার এবং চারটি ছয়ে নিজের ইনিংস একেবারে গুছিয়ে নিয়েছিলেন তিনি। তবে মাত্র পাঁচ রানের জন্য হল না হাফ সেঞ্চুরি। তবে অর্ধশতরান হাতছাড়া হলেও বহুদিন পর বৈভব ওপেনিং করতে নেমে বুঝিয়ে দিলেন নিজের ক্ষমতা। আর তারপরেই বৈভবের ব্যাটিং নিয়ে মুখ খুললেন শ্রীকান্ত।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বললেন, “বৈভব সূর্যবংশী তাঁর প্রিয় ওপেনিং পজিশনে ফিরে এসেছে এবং এবারেও নিজের সেরা ফর্মে ছিল ও। এখন ওকে বাদ দেবেন কীভাবে? পরবর্তী টি-টোয়েন্টি গুলোতে যদি ইশান দলে ফিরে আসেন তবে টিম ইন্ডিয়ার জন্য সেটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে।” ভারতীয় কিংবদন্তি একেবারে খোলাখুলি বললেন, “আপনারা কি বৈভবকে বাদ দেবেন? আর ইশানকে না খেলালে কি আপনারা বৈভবকে ওপেনার এবং সঞ্জুকে তিন নম্বর পজিশনেই নামাবেন?”

বৈভব, অভিষেকের তাণ্ডব! নিউজিল্যান্ডের ঘরে ঢুকে সিরিজ জিতল ভারত

ভারতীয় দলের প্রাক্তন সদস্যের কথায়, বৈভবকে ওপেনার হিসেবেই বেশি ভাল মানায়। অন্যদিকে সঞ্জু যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার ফলে তাঁকে তিন নম্বর পজিশনে খেলানো যেতে পারে। বর্তমানে এই সিদ্ধান্তটা নেওয়াই ম্যানেজমেন্ট এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের কাছে যথেষ্ট মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীকান্ত। ভারতীয় কিংবদন্তির এমন মন্তব্যের পর আবার অনেকেই মনে করছেন, বৈভব ছন্দে ফিরে আসায় ঈশানকে বেঞ্চে বসতেও হতে পারে!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker