0%

নভেম্বরের কিস্তির আগেই কমল টাকা না পাওয়া মহিলাদের চিন্তা! অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় আশ্বাস

SOBDIK NEWS: জুন মাস থেকে রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু হয়েছে। ইতিমধ্যেই ১ কোটি ৬০ লক্ষের বেশি মহিলার কাছে এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পৌঁছে গিয়েছে। তবে এখনও অনেক যোগ্য মহিলা টাকা পাননি বলে অভিযোগ। এবার তাঁদের আশ্বস্ত করে বড় বার্তা দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।

অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় আশ্বাস | (Annapurna Yojana)

ঘাটাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড নিবাসী ছায়া সনকার অন্নপূর্ণা যোজনায় আধার বিভ্রাট দেখা দিয়েছে। তাঁর অভিযোগ, বারবার পৌরসভায় গিয়ে খোঁজখবরের পর তিনি জানতে পারেন, তাঁর আধার নম্বরের সঙ্গে অন্য একজন উপভোক্তার অন্নপূর্ণা যোজনার তথ্য লিঙ্ক আছে। সেই কারণে এই প্রকল্পে তাঁর নাম নথিভুক্ত করা যাচ্ছে না।

আরও পড়ুনঃ ‘এই অপরাধীদের বাঁচিয়ে রাখার যুক্তি নেই’! এনকাউন্টারকে সমর্থন বিধায়ক রত্না দেবনাথের

কয়েক মাস আগেই ছায়া সনকার স্বামীর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তিনি। ফলে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে পেলে কিছুটা সুবিধা হত।

ছায়া বলেন, “আমার আধার কার্ডের নম্বর অন্য কেউ ব্যবহার করে অন্নপূর্ণা যোজনা পাচ্ছে। এদিকে আমি পাচ্ছি না। আমায় বলা হচ্ছে আমার আধার নম্বর অন্য কারোর কাছে চলে গিয়েছে।“

এদিকে পৌরসভা থেকে পাওয়া তথ্য বলছে, ছায়া সনকার আধার নম্বর ব্যবহার করে দাসপুর ২ ব্লকের কোলাগেছিয়া গ্রাম নিবাসী তুতুন পাল অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন। এই বিষয়ে তিনি বলেন, এই আধার বিভ্রাট কীভাবে ঘটেছে তিনি জানেন না। তবে ইতিমধ্যেই আধার নম্বর সংশোধনের আবেদন জানিয়ে দাসপুর ২ ব্লকের বিডিও অফিসে লিখিত আবেদন জানিয়েছেন।

Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনায় আধার বিভ্রাটের বিষয়টি ঘাটালের বিধায়ক শীতল কপাটের কানেও গিয়েছে। তিনি বলেন, “আপনাদের থেকে জানলাম। উপযুক্ত উপভোক্তারা কেউ বাদ যাবেন না। সবাই অন্নপূর্ণা যোজনা পাবেন। আমরা সমস্যা খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করব।“

অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে কোনও যোগ্য মহিলা বঞ্চিত হবেন না, একথা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ঘাটালের ছায়া সনকার আধার বিভ্রাটের কথা সামনে আসার পর একই আশ্বাস দিলেন বিধায়ক শীতল কপাট। সকল যোগ্য উপভোক্তা টাকা পাবেন বলে জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker