0%

দীপাবলির মধ্যেই হার্দিকদের ভাগ্য নির্ধারণ! চূড়ান্ত আইপিএল নিলামের দিন, কবে উড়বে কোটি টাকা?

তিন বছর পর ফের দেশের মাটিতে হতে চলেছে আইপিএলের নিলাম। ডিসেম্বরের মিনি নিলামের জন্য গোয়াকে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু কবে হবে নিলাম? এবার সেটাও চূড়ান্ত হয়ে গিয়েছে। একই সঙ্গে ঠিক হয়ে গেল রিটেনশনের ডেডলাইনও। অর্থাৎ, কোন দল কাদের ধরে রাখবে, সেটা জানিয়ে দিতে হবে।

জানা গিয়েছে আগামী ১৬ ডিসেম্বর আইটিসি গ্র্যান্ড গোয়ায় নিলাম হবে। তার আগের দিন, অর্থাৎ ১৫ ডিসেম্বর নিলামের ব্রিফিং অনুষ্ঠিত হবে। তার একমাস আগে অর্থাৎ ১৫ নভেম্বর আইপিএলে রিটেনশনের ডেডলাইন তারিখ বলে জানানো হয়েছে। অর্থাৎ কোন দল কোন প্লেয়ার ধরে রাখছে, সেটা ওই দিনের মধ্যে জানাতে হবে।

সাধারণত, একটা মরশুম শেষ হওয়ার একমাস পর থেকে ট্রেড উইন্ডো শুরু হয়। যা নিলামের একসপ্তাহ আগে পর্যন্ত চলে। ইতিমধ্যে কুলদীপ যাদবের বদলে ঋষভ পন্থকে ট্রেড করে লখনউ থেকে দিল্লি নিয়ে এসেছে। অর্থাৎ, হার্দিক পাণ্ডিয়ার মতো অনেকের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে দীপাবলির মধ্যেই। শোনা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে ট্রেড করে দলে নিতে চায় অনেক ফ্র্যাঞ্চাইজি। যার মধ্যে আছে কেকেআরও।

এখনও ২০২৭-র আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে এবার মার্চের শেষ সপ্তাহ থেকে আইপিএল শুরু হতে পারে। গত তিন বছর বিদেশের মাটিতে হয়েছে আইপিএলের নিলাম। ২০২৪ সালে দুবাই, ২০২৫ সালে জেড্ডা এবং ২০২৬ সালে আবু ধাবিতে বসেছিল আসর। এবার সেই ধারায় ছেদ পড়ছে। আসলে অক্টোবর ও ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মরশুম চলে। সেই সময় ভারতে পাঁচতারা হোটেল পাওয়া মুশকিলের। কারণ মিনি নিলামের জন্য দু’রাতে অন্তত ১০০টির বেশি ঘর প্রয়োজন হয়।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker