0%

অন্নপূর্ণা যোজনার টাকায় মা লক্ষ্মীর আরাধনা! ২৫ ফুটের দুই দেবীমূর্তি গড়ে চমক সিউড়ির ক্লাবের

SOBDIK NEWS: দুর্গাপুজোর পর লক্ষ্মীপুজোতেও (Lakshmi Puja 2026) শিরোনামে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। ২৫ ফুটের মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণা এবং অন্নপূর্ণা যোজনার টাকার চাঁদা, এই তিন বিষয়কে সামনে রেখে দর্শনার্থীদের নজর কাড়তে তৈরি বীরভূমের সিউড়ির একটি ক্লাব।

লক্ষ্মীপুজোতেও অন্নপূর্ণা যোজনার চমক | (Annapurna Yojana)

এই বছর রাজ্যের নানা জায়গায় অন্নপূর্ণা যোজনার টাকায় দুর্গাপুজো হয়েছে। এবার কোজাগরী লক্ষ্মীপুজোতেও চর্চার কেন্দ্রে চলে এল রাজ্য সরকারের এই প্রকল্প। সিউড়ি ২ ব্লকের পুরন্দরপুরের আদিরেপাড়া বিধান স্মৃতি সঙ্ঘ ক্লাবের এবারের লক্ষ্মীপুজোর আকর্ষণ ২৫ ফুটের মা লক্ষ্মী, ২৫ ফুটের মা অন্নপূর্ণা ও অন্নপূর্ণা যোজনার টাকার চাঁদা।

আরও পড়ুনঃ নৈহাটির বড়মার পুজোয় VIP কালচার বন্ধ! খুঁটিপুজোর দিনই বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর

বিগত কয়েক বছর ধরেই বিশালাকার লক্ষ্মী প্রতিমা তৈরি করে সকলের দৃষ্টি আকর্ষণ করছে সিউড়ির এই ক্লাব। এই বছর তাঁদের ভাবনা ‘অন্নপূর্ণার চরণে চপলা’। সেই পৌরাণিক ভাবনাকে ফুটিয়ে তুলতে ২৫ ফুটের মা লক্ষ্মীর পাশাপাশি সম উচ্চতার মা অন্নপূর্ণার প্রতিমা তৈরি করা হয়েছে। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার টাকার চাঁদা দেওয়ার বিষয়টিও পুরন্দরপুরের আদিরেপাড়া বিধান স্মৃতি সঙ্ঘ ক্লাবের এবারের অন্যতম আকর্ষণ।

পুজোর উদ্যোক্তারা জানান, পৌরাণিক আখ্যান অনুসারে মা লক্ষ্মীর পাতালে গমনের ফলে পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দেয়। সেই সময় জীবকুলকে রক্ষা করতে মা অন্নপূর্ণার কাছে অন্ন প্রার্থনা করেছিলেন মা লক্ষ্মী। সেই অন্নদানের মাধ্যমে আবারও শস্যশ্যামলা হয়ে ওঠে পৃথিবী। এবারের মণ্ডপে এই কাহিনীই ফুটিয়ে তোলা হয়েছে।

annapurna yojana(103)

সিউড়ির এই লক্ষ্মীপুজো এই বছর ৩৯ তম বছরে পা দিয়েছে। রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের হাত ধরে পুজোর উদ্বোধন হওয়ার কথা। প্রত্যেক বছরের মতো এবারও পুজো দেখতে দর্শনার্থীদের ঢল নামবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মীপুজো, সব উৎসবেই কোনও না কোনও ভাবে জায়গা করে নিচ্ছে অন্নপূর্ণা যোজনা। এই বছর বহু জায়গায় এই প্রকল্পের টাকায় প্রথমবারের মতো দুর্গাপুজো হয়েছে। এবার লক্ষ্মীপুজোতেও অন্নপূর্ণা যোজনার টাকার চাঁদার বিষয়টি উঠে এল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker