0%

আন্দোলন থামাতে মারাঠা নেতাকে ৫০০ কোটি শিণ্ডে পুত্রের! ভাইরাল অডিও ঘিরে মহারাষ্ট্রে বিতর্কের ঝড়

মারাঠা সংরক্ষণ আন্দোলনকে দুর্বল করতে কোটি কোটি টাকা দেওয়ার অভিযোগ। এমনই একটি ভাইরাল অডিও ঘিরে মহারাষ্ট্রে বিতর্কের ঝড় উঠেছে (যদিও অডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ইতিমধ্যেই অডিওটি ফরেনসিক তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

বিতর্কের কেন্দ্রে রয়েছেন মারাঠা নেতা মনোজ জারাঙ্গে এবং মহরাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের পুত্র তথা শিব সেনা সাংসদ শ্রীকান্ত শিণ্ডে। বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন করেন জারাঙ্গে। তিনি একটি অডিও ক্লিপ শোনান। সেখানে তিন-চারজন ব্যক্তির কণ্ঠস্বর শোনা যায়। অডিও ক্লিপের এক পর্যায়ে এক মহিলাকে বলতে শোনা যায়, “জারাঙ্গে পাটিল ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা পেয়ে গিয়েছেন। শ্রীকান্ত শিন্ডের মাধ্যমে এই অর্থ দেওয়া হয়েছে। এখন বিধানসভা নির্বাচনে জারাঙ্গে আমাদের জন্য আদৌ লাভজনক হবেন কি না, সে বিষয়ে আমার মতামত ভিন্ন।” ওই একই অডিও ক্লিপে আবার এক পুরুষ কণ্ঠকে বলতে শোনা যায়, “মারাঠওয়াড়ায় মানুষ জারাঙ্গের বিরুদ্ধে কথা বলতে প্রস্তুত। জারাঙ্গেকে যদি এখনই নিয়ন্ত্রণে না আনা হয়, তবে তিনি মারাঠওয়াড়ায় আপনাদের গ্রাস করে ফেলবেন। তাই তাঁকে কোণঠাসা করার প্রচেষ্টা শুরু করা উচিত।” দাবি করা হচ্ছে, ভাইরাল অডিও ক্লিপটি ২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগের। যে তিন-চার জনের কণ্ঠস্বর শোনা গিয়েছে, তাঁদের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। বলে রাখা ভালো, অতীতে মারাঠা সংরক্ষণের দাবিতে বারবার অনশনরত জারাঙ্গে শাসক দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।

জারাঙ্গের অভিযোগ, তাঁকে এবং তাঁর আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, “এর নেপথ্যে শিণ্ডের দলের নেতাদের ৭০ শতাংশ এবং ফড়নবিশের দলের নেতাদের ৩০ শতাংশের ভূমিকা রয়েছে। তাঁরা আমার ভাবমূর্তি ও আমার আন্দোলনকে কলঙ্কিত করতে চাইছেন। আমার ধমনীতে মারাঠা রক্ত ​​বইছে। কিন্তু আমি দমব না। আমার সম্প্রদায়ের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আমি লড়াই চালিয়ে যাব।” জারাঙ্গের এহেন অভিযোগ খারিজ করে দেন শিণ্ডে পুত্র। তিনি স্পষ্ট বলেন, “আমি কারও কাছ থেকে কোনও টাকা নিইনি বা কাউকে কোনও টাকা দিইনি। কোনও কিছু বলার আগে জারাঙ্গের উচিত ছিল তথ্য যাচাই করে নেওয়া। যদি তাঁর কাছে প্রমাণ থাকে, তাহলে তিনি তা জমা দিক। বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হোক।” গোটা ঘটনাটি কেন্দ্র করে ইতিমধ্যেই দ্বৈরথ শুরু হয়ে গিয়েছে বিজেপি এবং শিব সেনার (শিণ্ডে শিবির) মধ্যে। বিজেপি মুখপাত্র আশিস শেলারও অডিও ক্লিপটির পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। শিব সেনা (শিণ্ডে শিবির) নেতা রামদাস কদম আবার অভিযোগ করেছেন, জারাঙ্গের সঙ্গে বিজেপির একটি অংশ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য হল উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের রাজনৈতিকভাবে জীবন শেষ করে দেওয়া। তবে বিষয়টিকে নিয়ে আপাতত দ্বৈরথে

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker