0%

পাটা পিচে হিরো! আনকোরা কিউয়ি পেসারের সামনে ‘জিরো’ রাহুল-সুদর্শনরা, পাটা পিচে হিরো! আনকোরা কিউয়ি পেসারের সামনে ‘জিরো’ রাহুল-সুদর্শনরা, ১০০ পেরিয়েই অলআউট

১৯ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সেই সিরিজ জিততেই হবে শুভমান গিলদের। তার আগে ‘এ’ দলের ম্যাচে কিউয়িদের মুখোমুখি টিম ইন্ডিয়ার তারকারা। আর সকলেই ব্যর্থ। কেএল রাহুল থেকে সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দররা নিউজিল্যান্ডের আনকোরা বোলারদের সামলাতে পারলেন না। ভারত মাত্র ১১৩ রানে গুটিয়ে গিয়েছে।

আপাতত টি-টোয়েন্টি সিরিজের দিকেই যত নজর। তার মাঝে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচ খেলছে ভারত ‘এ’ দল। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। আর সেখানে শুরু থেকেই ধাক্কা। ভারতের ৫ ক্রিকেটার রানের খাতাই খুলতে পারেননি। তার মধ্যে সবার আগে নাম আসবে কেএল রাহুলের। ৮ বলে শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি।

এরপর কিছুক্ষণ লড়াই করেন যশস্বী জয়সওয়াল ও দেবদত্ত পাড়িক্কল। যশস্বী ১৭ রানে আউট। অন্যদিকে সাই সুদর্শনের রানের খাতায় শূন্য। নিয়মিত সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি সুদর্শন। ‘এ’ দলের ম্যাচেও ব্যর্থ। প্রশ্ন উঠছে, এর থেকে ফর্মে থাকা রিঙ্কু সিং বা বাংলার অভিমন্যু ঈশ্বরণকে সুযোগ দেওয়া উচিত ছিল কি না। অন্যদিকে অধিনায়ক ধ্রুব জুরেল মাত্র ১ রান করে আউট। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও শূন্য করেন।

দেবদত্তের ৩২ রান ছাড়াও তরুণ যশ রাঠোর ৪৪ রান করেন। দলীপ ট্রফিতে ভালো ফর্মে ছিলেন যশ। শেষদিকে আকাশ দীপ ও আকিব নবিও রানের দেখা পাননি। ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১৩ রানে। হতে পারে, নিছক প্রস্তুতি ম্যাচ। তাতেও ভারতীয় ব্যাটিং নিয়ে আতঙ্ক জাগবে সমর্থকদের মধ্যে। বিশেষ করে পেসারদের সামনে। যে সাইমন কিন ৫ উইকেট তুললেন, তাঁর এখনও নিউজিল্যান্ডের হয়ে অভিষেকই হয়নি। পালটা রান তাড়া করতে নেমেও তরতরিয়ে এগিয়ে চলেছে নিউজিল্যান্ড। অংশুল কাম্বোজ, আকাশ দীপরা চাপ তৈরি করতে পারেনি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker