0%

শনিতে শুষ্ক আবহাওয়া, নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ! আবহাওয়ার খবর

সবদিক নিউজ:এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই হাজির আরেক। বঙ্গোপসাগরে নতুন করে আবার একটি নিম্নচাপ অঞ্চল। এর প্রভাবে আগামী সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। শীতের এন্ট্রির আগে ফের একবার ভিজবে রাজ্য। তার আগে আজ কেমন থাকবে আবহাওয়া? রইল আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আপাতত বৃষ্টি হবে না রাজ্যে। দিনের বেলা কিছুটা আদ্রতাজনিত অস্বস্তি থাকলেও রাতের দিকে মনোরম আবহাওয়া বিরাজ করবে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে ফের একবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

সোমবার সেভাবে বৃষ্টি হবে না। মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশ। যদিও ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

আপাতত ২৬ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ২৭ ও ২৮ অক্টোবর দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। তবে সর্বত্র বৃষ্টি হবে না। মঙ্গলবারের পর বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তাপমাত্রারও খুব একটা পরিবর্তনও হবে না।

south bengal weather(266)

আরও পড়ুন: অষ্টম বেতন কমিশনে বেসিক পে বাড়লে ২০ বছরে কতটা বাড়বে আয়? হিসাব বুঝিয়ে দিলেন বিশেষজ্ঞ

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়াও মোটের ওপর শুকনো থাকবে। বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। তার আগে চলতি সপ্তাহে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদা কোথাও সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker