0%

আশঙ্কাই সত্যি! ফেডারেশনের নির্বাচনের জন্য পিছিয়ে গেল ‘ভারতসেরা’ টুর্নামেন্ট

শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। নির্দিষ্ট সময়ে শুরু হবে না সন্তোষ ট্রফি (Santosh Trophy) এবং সাব জুনিয়র ন্যাশনালের খেলা। এক্ষেত্রে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ চিঠি দিয়ে রাজ্য সংস্থাগুলিকে জানিয়েছেন, প্রতিটি রাজ্য সংস্থা যেহেতু নির্বাচন প্রক্রিয়া নিয়ে ব্যস্ত, তাই এই মুহূর্তে সন্তোষ ট্রফির জন্য রাজ্য সংস্থাগুলি ট্রায়াল ডেকে দল তৈরি করতে সমস্যায় পড়বে। সেই কারণেই ডিসেম্বরের বদলে জানুয়ারিতে সন্তোষ ট্রফি আয়োজনের কথা বলা হয়েছে। যার অর্থ, সন্তোষ ট্রফি আয়োজন হবে ফেডারেশনের নির্বাচনের পর। বর্তমান শাসক গোষ্ঠী আর আয়োজন করবে না এবারের সন্তোষ ট্রফি।

প্রথমে ঠিক ছিল, ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে সন্তোষ ট্রফি। এখন সেটা হয়ে গেল জানুয়ারি। শুধু ফেডারেশনের নতুন শাসক গোষ্ঠীই নয়। রাজ্য ফুটবল সংস্থাগুলিতেও নির্বাচন হয়ে নতুন কমিটি হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে। ফলে রাজ্য ফুটবল সংস্থাগুলিতেও নতুন কমিটি গঠন করবে সন্তোষ ট্রফির দল।

তবে শুধুই সন্তোষ ট্রফির দিন বদলে যাওয়া নয়। সাব জুনিয়র ন্যাশনালও এখন আয়োজন করবে না ফেডারেশন। রাজ্য সংস্থাগুলিকে চিঠি দিয়ে সত্যনারায়ণ জানিয়ে দিয়েছেন, ১০ জানুয়ারির পর আয়োজন হবে ছেলেদের সাব জুনিয়র ন্যাশনাল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker