0%

জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ, শুরু হল বাঁকুড়া-শিলিগুড়ির সরকারি বাস, জানুন রুট ও সময়সূচি | SBSTC Bankura Siliguri Bus, check out Route and Timetable

অনন্যা সরকার, কলকাতা: উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করার জন্য সরকার একাধিক বাস পরিষেবা চালু করেছে। এর মধ্যে অন্যতম হল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC) পরিচালিত বাঁকুড়া থেকে শিলিগুড়িগামী নন-এসি সরকারি বাসটি (Bankura Siliguri Bus)। উত্তরবঙ্গ ভ্রমণের জন্য বাঁকুড়ার বাসিন্দাদের কাছে এটি একটি সুবিধাজনক ও সাশ্রয়ী বিকল্প। আসুন তাহলে এই এসবিএসটিসি বাসের রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক। 

বাঁকুড়া – শিলিগুড়ি বাসের রুট ও সময়সূচি

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা পরিচালিত এই বাসটি বাঁকুড়া থেকে যাত্রা শুরু করে বেলিয়াতোড় –  বড়জোড়া – দুর্গাপুর সিটি সেন্টার – মুচিপাড়া – ইলামবাজার – সিউড়ি – রামপুরহাট – নলহাটি – মোরগ্রাম – ওমরপুর – ধুলিয়ান – ফারাক্কা – মালদা – গাজোল – ইটাহার – রায়গঞ্জ – ডালখোলা, কিশনগঞ্জ – ইসলামপুর – বাগডোগরা অতিক্রম করে শিলিগুড়িতে পৌঁছাবে।

শিলিগুড়ি যাওয়ার সময় বাসটি বাঁকুড়া ডিপো থেকে বিকেল ৩:০০ টায় এবং দুর্গাপুর সিটি সেন্টার থেকে বিকেল ৫:১৫-এ ছাড়ে। আর বাঁকুড়ায় ফেরার সময় বাসটি প্রতিদিন বিকেল ৪:০০ টায় শিলিগুড়ির তেনজিং নোরগে টার্মিনাস থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।

আরও পড়ুন: দুর্গাপুজোর ৬ দিনে কলকাতা বিমানবন্দরে ৩.৫ লক্ষ যাত্রী! রেকর্ড ভিড় ছিল সপ্তমীতেই

এই রুটে বাঁকুড়া ডিপোর একটি অশোক লেল্যান্ড ভাইকিং বিএস-৬ (Ashok Leyland Viking BS-VI) বাস যুক্ত করা হয়েছে। জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে যাতায়াতকে আরও সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে পরিবহন দফতর এই উদ্যোগ নিয়েছে। এর ফলে বাঁকুড়া জেলার পর্যটক ও সাধারণ যাত্রীরা সহজে ও কম খরচে উত্তরবঙ্গে ভ্রমণ করতে পারেন। আর যেহেতু এসবিএসটিসি সরকারি সংস্থা, তাই এই বাসে মহিলার বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker