0%

২০২৮ মহিলা T20 বিশ্বকাপ আয়োজন করতে পারে পাকিস্তান, খেলতে যেতে হবে ভারতকে?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের (Pakistan) অবস্থা এখন খুব একটা ভাল নয়। কিন্তু তা হলেও শোনা যাচ্ছে, 2028 মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (2028 T20 World Cup) আয়োজন করতে পারে পশ্চিমের দেশ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র দাবি করছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল 2028 সালের 7 সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া 20 ওভারের নারী বিশ্বকাপের প্রধান আয়োজক হিসেবে পাকিস্তানকেই বেছে নিয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন থাকে, তাহলে কি পাকিস্তানি গিয়ে খেলতে হবে ভারতকেও?

পাকিস্তানে গিয়ে খেলবে ভারতীয় দল?

2028 এ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে 7 সেপ্টেম্বর থেকে, যা চলবে পহেলা অক্টোবর পর্যন্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তে বিশ্বকাপ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান। কয়েকটি সূত্র বলছে, গত বছরের চ্যাম্পিয়নস ট্রফির মতোই হাইব্রিড মডেলে বিকল্প ভেন্যুতে আয়োজন করা হতে পারে ভারতের ম্যাচ।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র দাবি করছে, পাকিস্তান মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচ এবং ভারতকে ছাড়াই নকআউট পর্বের ম্যাচগুলি আয়োজন করতে ইচ্ছুক। ওই সূত্র এও দাবি করছে, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের মধ্যে যাতায়াতের দূরত্ব কম হওয়ায় বিকল্প ভেন্যু হিসেবে বেছে নেওয়া হতে পারে UAE কে।

কলকাতা থেকে জয়পুর ভ্রমণ আরও সহজ, সাঁতরাগাছি-খাতিপুরা ট্রেনের অনুমোদন দিল রেল

আসলে, ভারত এবং পাকিস্তানের মধ্যেকার রাজনৈতিক অস্থিরতার কারণে দুই দলের কেউই একে অপরের দেশে খেলতে যায় না। যার কারণে হাইব্রিড মডেল অনুসরণ করে বিকল্প দেশের ময়দানে আয়োজিত হয় দুই দলের ম্যাচ। সেক্ষেত্রে আসন্ন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যদি পাকিস্তান হয় তবে এই একই মডেল অনুসরণ করে খেলতে পারে ভারত। তবে ভারতীয় দল যে পাকিস্তানে খেলতে যাবে না তা একেবারে নিশ্চিত।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker