দিওয়ালির আগেই ঢুকবে পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি! দিনক্ষণ জানিয়ে দিল সরকার

SOBDIK NEWS: দেশের কোটি কোটি কৃষকের অপেক্ষার অবসান। পুজো মিটতেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি তথা পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) ২৪ তম কিস্তির দিনক্ষণ জানাল কেন্দ্রীয় সরকার (Central Government)। দিওয়ালির আগেই যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে ঢুকবে। শুক্রবার এই ঘোষণা করা হয়েছে।
পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি কবে অ্যাকাউন্টে ঢুকবে? | (PM Kisan Yojana)
বিগত কয়েক মাস ধরে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছিল, দিওয়ালির আগে পিএম কিষাণ যোজনার টাকা ঢুকতে পারে। সেই জল্পনায় শিলমোহর দিয়ে জানানো হয়েছে, আগামী ৩০ অক্টোবর প্রকল্পের ২৪ তম কিস্তি পাঠানো হবে। শুক্রবার সকালে এই ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ মৎসজীবীদের জীবন ও জীবিকার সুরক্ষায় মাস্টারস্ট্রোক! একগুচ্ছ পরিকল্পনা রাজ্য সরকারের
পিএম কিষাণ যোজনার মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে মোট ৬ হাজার টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার। তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয়। সাধারণত চার মাস অন্তর একটি করে কিস্তি পাঠানো হয়।
গত জুন মাসে হুগলির তারকেশ্বর থেকে পিএম কিষাণ যোজনার ২৩ তম কিস্তির টাকা ছাড়া হয়েছিল। সেই অনুযায়ী অক্টোবরে চার মাস হচ্ছে। এবার মাস শেষ হওয়ার আগেই প্রকল্পের পরবর্তী কিস্তি কবে পাঠানো হবে তা জানিয়ে দিল সরকার। তাতে কোটি কোটি কৃষকের মুখে হাসি ফুটেছে।

তবে জানা গিয়েছে, পিএম কিষাণ যোজনার যেসব উপভোক্তার এখনও ই-কেওয়াইসি হয়নি, তাঁদের পরবর্তী কিস্তি আটকে যেতে পারে। ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে কিনা তা জানার জন্য প্রথমে প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ -এ যেতে হবে। সেখানে ফার্মার সেকশনে গিয়ে লগ ইন করে রেজিস্ট্রেশন নম্বর ও ওটিপি দিতে হবে। তাহলে স্ক্রিনে কিস্তির তথ্য ফুটে উঠবে। ই-কেওয়াইসি বাকি থাকলে পিএম কিষাণ অ্যাপ ও আধার ফেস আরডি অ্যাপের মাধ্যমে বাড়ি বসেই সেই কাজ করে নেওয়া যাবে।




