বেছে বেছে মার্কিনিদের হত্যার ব্লুপ্রিন্ট! ইরানের ভয়ংকর ষড়যন্ত্রে ‘স্ত্রস্ত’ ট্রাম্প, চাপের মুখে কী করল আমেরিকা?

নভেম্বরে আমেরিকায় মধ্যবর্তী (মিড টার্ম) নির্বাচন। ভোট শেষ হলেই ইরানে ফের বড়সড় হামলা চালাতে পারে আমেরিকা। এমনই জল্পনা ছাড়চ্ছে। এর মাঝেই চাঞ্চল্যকর একটি রিপোর্ট প্রকাশ্যে এল। যেখানে দাবি করা হচ্ছে, বিদেশের মাটিতে বেছে বেছে মার্কিনিদের হত্যার নীক নকশা তৈরি করেছে তেহরান। এমন প্রকাশ্যে আসতেই চিন্তার ভাঁজ পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে।
আমেরিকার গোয়েন্দা সংস্থার ডিরেক্টার জে ক্লেটন সম্প্রতি বিদেশসচিব মার্কো রুবিওকে ইরানি হামলা নিয়ে সতর্ক করেছেন। এরপরই উদ্বেগ বেড়েছে। তিনি দাবি করেছেন, মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্রগুলি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ‘সিবিএস নিউজে’র প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ অক্টোবর লেখা একটি নথিতে ক্লেটন উল্লেখ করেন, “মধ্যপ্রাচ্য এবং আরও কিছু দেশে মার্কিন নাগরিকদের উপর ইরানের প্রাণঘাতী হামলার ছক চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মার্কিন আধিকারিকদেরও নিশানা করার জন্য ইরান তাদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে।” তবে কাদের নিশানা করা হচ্ছে বা কোন কোন দেশে মার্কিন নাগরিকদের উপর হামলার ছক কষছে তেহরান, তা স্পষ্ট করেননি ক্লেটন।
সূত্রের খবর, চাপের মুখে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে অবস্থিত চারটি দূতাবাসে কর্মী সংখ্যা কমিয়ে আনছে ওয়াশিংটন। এর ফলে জর্ডন, লেবানন, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলিতে দূতাবাসের কাজে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হাউথি বিদ্রোহীদের হামলার জেরে সৌদি আরবের মার্কিন দূতাবাস থেকে বহু কর্মী এবং তাঁদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছিল ট্রাম্প সরকার। তার মাঝেই এবার নতুন করে মাথা চাড়া দিল উদ্বেগ। এহেন গোয়েন্দা সতর্কবার্তা এমন এক সময়ে এল, যখন ওয়াশিংটন ও তেহরানের কূটনৈতিক আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছে। যদিও সাম্প্রতিক সপ্তাহগুলিতে দুই দেশের সরাসরি কোনও সামরিক সংঘাত ঘটেনি। তবে আমেরিকা যে শীঘ্রই তেহরানে হামলা চালাতে পারে, তার ইঙ্গিত দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।
শেয়ার
লিংক



