0%

Kolkata Airport: দুর্গাপুজোর ৬ দিনে কলকাতা বিমানবন্দরে ৩.৫ লক্ষ যাত্রী! রেকর্ড ভিড় ছিল সপ্তমীতেই |Kolkata Airport Records Crowd in Durga Puja

সহেলি মিত্র, কলকাতাঃ নতুন রেকর্ড গড়ল কলকাতা বিমানবন্দর (Kolkata Airport)। দুর্গাপুজোর কয়েকটা দিন কয়েক লক্ষ যাত্রীকে সামলেছে বিমানবন্দর। এই যাত্রীর সংখ্যা শুনলে আপনিও হয়তো আকাশ থেকে পড়বেন। জানা যাচ্ছে, পুজোর (Durga Puja 2026) ৬ দিন ৩.৫ লক্ষ যাত্রীকে সামলেছে বিমানবন্দর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

পুজোয় কলকাতা বিমানবন্দরে ভিড় ৩.৫ লক্ষের

এক রিপোর্ট অনুযায়ী, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কলকাতা বিমানবন্দর প্রায় ৩.৫ লাখ যাত্রীকে পরিষেবা দিয়েছে। যাত্রীদের ভিড় সপ্তমীতে সবচেয়ে বেশি ছিল, শনিবার ৬৪,৭৭১ জন এবং রবিবার ৬৩,২২৪ জন। ১৯ অক্টোবর রবিবার ৫৪,২১৫, নবমীতে ৫১,৯২২ এবং দশমীতে ৫৫,৩৯৯ যাত্রীকে পরিষেবা দিয়েছে বিমানবন্দর।

যদিও এই সংখ্যা গত বছরের ৩.৬ লক্ষ এবং ২০২৪ সালের ৩.৬ লাখের তুলনায় সামান্য কম। ডেটা অনুযায়ী, ২০২৩ সালে দুর্গাপুজোর সময়ে ৩.৯ লক্ষ, ২০২২ সালে ৩.৫ লক্ষ, ২০২১ সালে ৩.৩ লক্ষ, ২০২০ সালে ২.৪ লক্ষ, ২০১৯ সালে ৩.৯ লক্ষ এবং ২০১৮ সালে ৩.৫ লক্ষ যাত্রী সামাল দিয়েছিল কলকাতা এয়ারপোর্ট।

কী বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ?

এই বিষয়ে বড় তথ্য দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জানানো হয়েছে, ‘ভিড় সামলাতে আমাদের কর্মীদের ছুটি বাতিল করতে এবং কাজের শিফট বাড়াতে হয়েছিল। আমাদের কর্মীরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করে কার্যক্রম নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত সময় কাজ করেছেন।’ যারা প্রবাসী বা অন্য শহরে থাকেন তাঁরা জানেন পুজোর সময়ে বাড়ি ফেরার আনন্দ কতটা। তবে, চড়া ভাড়া একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

আরও পড়ুনঃ কলকাতা থেকে জয়পুর ভ্রমণ আরও সহজ, সাঁতরাগাছি-খাতিপুরা ট্রেনের অনুমোদন দিল রেল

সপ্তাহান্তে বাগডোগরাগামী ফ্লাইটের ভাড়া ৫০ শতাংশেরও বেশি বেড়ে ৭,২০০-৮,৫০০ টাকায় পৌঁছেছিল, অন্যদিকে শিলিগুড়িগামী বাসের টিকিটের দাম স্বাভাবিক ১,৬০০-২,০০০ টাকা থেকে বেড়ে ৪,০০০-৪,৫০০ টাকা হয়েছিল। কলকাতাগামী বিমান ভ্রমণও ব্যয়বহুল ছিল; ষষ্ঠীর দিনে মুম্বাই থেকে একমুখী ভাড়া ১৮,০০০ টাকা, বেঙ্গালুরু থেকে ১৫,৭০০ টাকা, ভুবনেশ্বর থেকে ১৪,৮০০ টাকা এবং দিল্লি থেকে ১৪,৫০০ টাকায় পৌঁছেছিল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker