0%

ওয়েটিং হল, মিনি মার্ট থেকে নতুন ফুটওভার ব্রিজ, হাবড়া স্টেশনের আমূল ভোলবদল

SOBDIK NEWS: যাত্রী পরিষেবার উন্নতি থেকে স্টেশনের পরিকাঠামো উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা করেছে ভারতীয় রেল। আমূল ভোল বদল হতে চলেছে হাবড়া স্টেশনের (Habra Station)। এবার সেই লক্ষ্যেই হাবড়া স্টেশন পরিদর্শন করলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম। বারাসত-বনগাঁ শাখার গুরুত্বপূর্ণ স্টেশনগুলির পরিকাঠামো খতিয়ে দেখার জন্য হাবড়া স্টেশনের বিভিন্ন অংশ এদিন পরিদর্শন করেন তিনি।

একাধিক উদ্যোগ হাবড়া স্টেশন (Habra Station) নিয়ে

ডিআরএম জানিয়েছেন, যাত্রীদের সুবিধার জন্য ওয়েটিং হল, টয়লেট কমপ্লেক্স, প্ল্যাটফর্ম শেড, নতুন ফুটওভার ব্রিজ তৈরির মতো বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে। ডিআরএম বলেন, হাবড়া স্টেশনে যাত্রীদের ভিড় বেশি হওয়ায় এখানে পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে।

Habra station to be changed completely

কী কী পরিকল্পনা: হাবড়া স্টেশনে একাধিক পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা রয়েছে। স্টেশনে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মিনি মার্ট চালু করার পরিকল্পনা রয়েছে। এই ব্যবস্থায় হকার ও ছোট ব্যবসায়ীরা চুক্তিভিত্তিক ভাবে বৈধভাবে ব্যবসা করার সুযোগ পাবেন।

আরও পড়ুন : দিঘা-পুরী যাওয়ার পরিকল্পনা থাকলে বাতিল করুন, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় বৃষ্টি?

নতুন ফুটওভার ব্রিজ: স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে সংকীর্ণ অংশের সমস্যার বিষয়টি খতিয়ে দেখে দরকার মতো সংস্কার করা হবে। প্ল্যাটফর্মে নতুন শেড নির্মাণের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে খবর। হাবড়া স্টেশনে (Habra Station) আরও একটি ফুটওভার ব্রিজ তৈরির অনুমোদনও মিলেছে। স্টেশনের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে এক বছর সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : রাজ্যে ফের শিক্ষানীতিতে বদল, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফিরছে পাশ-ফেল?

হাবড়ার পাশাপাশি বনগাঁ সহ অন্যান্য কিছু স্টেশনও পরিদর্শন করেন ডিআরএম। বনগাঁ স্টেশন রয়েছে অমৃত ভারত স্টেশনের আওতায়। খুব শীঘ্রই নতুন রূপে আত্মপ্রকাশ করবে এই স্টেশন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker