0%

বিশ্বকাপে দাদাগিরি, ক্যামেরুনকে হারিয়ে আবার জিতল ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবল বিশ্বকাপে (Football World Cup) দাদাগিরি দেখাচ্ছে ভারত (India)। প্রথম ম্যাচে লাওসকে হারানোর পর এবার অন্যতম দ্রুতগতির দল ক্যামেরুনকেও হারিয়ে দিল ভারতের ছেলেরা। অনূর্ধ্ব 15 বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় আসরে আত্মবিশ্বাস নিয়ে নেমেছিল টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচেই প্রতিপক্ষ দলটিকে 2-1 ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে সাফল্য হাসিল করে নিল অনূর্ধ্ব 15 ভারতীয় দল। এই জয়ের পর বিশ্বমঞ্চে নতুন করে এক আলাদা পরিচিত পেল ভারত।

ভারতের সামনে দাঁড়াতে পারল না ক্যামেরুনও

গত ম্যাচে লাওসের বিরুদ্ধে ভারতের হয়ে জোড়া গোল করেছিলেন আর লালরেমরুতফেলা। এছাড়াও পালা করে গোল করেছিলেন ম্যাকডোনিশ এনগাইরাংবাম এবং বাংলার ছেলে সৌমজিৎ সরকার। সেই সূত্র ধরেই বাকুর স্টেডিয়ামে খুব সহজেই প্রতিপক্ষকে 4-2 ব্যবধানে হারিয়ে দিয়েছিল ভারত। রবিবার সেই আত্মবিশ্বাস নিয়ে ক্যামেরুনের বিরুদ্ধে নামলেও জয় খুঁজতে বেশ খানিকটা বেগ পেতে হল বিবিয়ানো ফার্নান্ডেজের দলকে।

ম্যাচের শুরুটা ভারতের হাত ধরে হলেও পরবর্তীতে চাপ বাড়িয়েছিল ক্যামেরুনের ছেলেরা। প্রথমার্ধের একেবারে শেষের দিকে গোল করে ম্যাচের সমতা ফিরিয়েছিল আফ্রিকার দল। তবে পরবর্তী মুহূর্তের খেলায় 7 মিনিটের মাথায় গোল করে দেয় ভারত। তাতে এগিয়ে যান সৌমজিৎরা। পরবর্তীতে সুযোগ তৈরির চেষ্টা করে পেনাল্টি পেয়ে গিয়েছিল দলটি। কিন্তু তাতে কাজের কাজ হয়নি। এদিন ভারতের হয়ে ক্যামেরুনের বিরুদ্ধে একটি গোল করেছিলেন আর লালরেমরুতফেলা। অপর গোলটি ছিল ফ্যারেল এনগোবোর আত্মঘাতী গোল।

ইউরোপের বাজারে দাপট, বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক হল ভারত

অন্যদিকে ভারতের প্রতিপক্ষ দল ক্যামেরুনের হয়ে একমাত্র গোলটি করেছিলেন মহম্মদ সোহেল খান। তাতে অবশ্য জয় খুঁজতে পারেনি দলটি। সবমিলিয়ে, অনূর্ধ্ব 15 বিশ্বকাপের মঞ্চে পরপর দুই ম্যাচ জিতে ক্ষমতা প্রদর্শন করল ভরতীয় দল। সেই সাথে টুর্নামেন্টের শুরুতেই প্রথম দুই ম্যাচ জেতা প্রথম দলও হয়ে উঠল ভারত। জাতীয় দলের পরবর্তী ম্যাচ রয়েছে রবিবার, প্রতিপক্ষ হবে গ্রেনাডা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker