0%

কৃষক হলেই মিলবে না পিএম কিষাণ যোজনার টাকা! এই প্রকল্পের সুবিধা কারা পাবেন জানুন

SOBDIK NEWS: পুজো মিটতেই পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) ২৪ তম কিস্তির দিনক্ষণ ঘোষণা হয়েছে। আগামী ৩০ অক্টোবর দেশের কোটি কোটি যোগ্য কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে ঢুকবে বলে জানানো হয়েছে। তবে এই প্রকল্পের (Central Government Scheme) সুবিধা পাওয়ার জন্য কৃষকদের সরকার নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হয়। সেই শর্তগুলি পূরণ হলেই টাকা পাওয়া যায়।

পিএম কিষাণ যোজনা কারা পাবেন? | (PM Kisan Yojana)

প্রত্যেক সরকারি প্রকল্পের মতো পিএম কিষাণ যোজনার উপভোক্তা নির্বাচনেরও বেশ কিছু শর্ত আছে। প্রকল্পের সুবিধা পেতে হলে সেগুলি পূরণ করতে হয়। এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পেতে ই-কেওয়াইসি সম্পন্ন করা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঠিক তথ্য থাকা, জমি সংক্রান্ত নথিপত্র যাচাই জরুরি। কৃষকদের জমা দেওয়া তথ্যে কোনও রকম ভুল থাকলে টাকা আটকে যেতে পারে।

আরও পড়ুনঃ আপেল ২০০ টাকা, লঙ্কা ১২০ টাকা! লক্ষ্মীপুজোয় ফল-সবজির আগুন দাম, তালিকা দেখুন

পাশাপাশি কৃষক হলেই পিএম কিষাণ যোজনার সুবিধা পাওয়া যাবে এমনটাও নয়। যেসব কৃষক আয়কর দেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের একাধিক কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী, আধিকারিকও এই প্রকল্পের আওতায় পড়েন না।

এছাড়া সরকারের বেঁধে দেওয়া শর্ত অনুসারে, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের মতো পেশাদাররাও পিএম কিষাণ যোজনার সুবিধা পান না। মাসে ১০ হাজার টাকা বা তার বেশি পেনশনপ্রাপ্ত কিছু পেনশনভোগীও এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন।

PM Kisan Yojana

পিএম কিষাণ যোজনার অফিশিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ -এ গিয়ে কৃষকরা নিজেদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস জানতে পারেন। ওই একই ওয়েবসাইট থেকে ই-কেওয়াইসি ও টাকা জমা সংক্রান্ত তথ্যও যাচাই সম্ভব।

দেশের কোটি কোটি কৃষককে আর্থিক সহায়তা দিতে পিএম কিষাণ যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের মাধ্যমে বছরে মোট ৬ হাজার টাকা দেওয়া হয়। চার মাস অন্তর তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে দেয় সরকার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker