0%

‘অভিজিৎ দীপকের কেরিয়ার শেষ, নেহা বোরাকে..’ বড় মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke) সহ বাকিদের নিয়ে বড় মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। কার্যত অভিজিৎ সহ চার CJP নেতার শান্তিচুক্তি স্বাক্ষরের বিষয়টির নিন্দা জানিয়ে তিনি জানান, অভিজিৎ সহ বাকিদের রাজনৈতিক কেরিয়ার শেষ! তবে আইসা-র ছাত্রী নেহা বোরার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। প্রাক্তন বিচারকের দাবি, তিনি শুধুমাত্র নেহা বোরাকে সম্মান করেন। সে ওই শান্তি চুক্তিতে সই না করে একদম সঠিক কাজ করেছে।

ঠিক কী জানালেন প্রাক্তন বিচারপতি?

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় লেখেন, “ককরোচ জনতা পার্টির চার শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিনক্য শিন্ডে সকলেই শান্তিচুক্তি স্বাক্ষর করেছেন। যার অর্থ হল, তাঁরা আর কোনও জন সমাবেশে অংশ নিতে পারবেন না। সেটা করলে পুলিশ বলবে তাঁরা শান্তি বিঘ্নিত করে চুক্তি ভেঙেছেন এবং তাঁদের প্রত্যেককেই গ্রেফতার করবে। তারপর দীর্ঘ সময়ের জন্য তাঁদের জেলে পাঠানো হবে।”

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক মনে করেন, শান্তি চুক্তিতে স্বাক্ষর করেই নিজেদের সংগ্রামী জীবন একপ্রকার শেষ করে ফেললেন অভিজিৎরা। প্রাক্তন বিচারপতির কথায়, “শান্তি চুক্তিতে স্বাক্ষর করায় এই চারজনের জনজীবন শেষ হয়ে গেছে। তাঁরা জনগণের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। জনগণ তাঁদের এখন ভীতু কাপুরুষ হিসেবে দেখে।”

সীমান্তে তৈরি হচ্ছে যুদ্ধ পরিস্থিতি! ভারত না চিন, সৈন্য শক্তিতে এগিয়ে কে?

এদিন নিজের ওই পোস্টে ঘুরিয়ে অভিজিতদের নিন্দা করার সাথে সাথে আন্দোলনকারী নেহার প্রশংসা করেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি। তিনি লেখেন, “আমি শুধু নেহা বোরাকেই সম্মান করি। যিনি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করাকে নিজের সাংবিধানিক অধিকার বলে মনে করেন। ঠিক তাই তিনি শান্তি চুক্তিতে সই করতে অস্বীকার করেছেন!” সব মিলিয়ে বলাই যায়, ককরোচ জনতা পার্টির চার পরিচিত মুখ শান্তি চুক্তিতে সই করায় তাঁদের প্রতী একপ্রকার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয়ও।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker