Youtube Premium: বিনামূল্যে ইউটিউব প্রিমিয়ম সাবস্ক্রিপশন! এয়ারটেল দিচ্ছে দারুণ অফার, কীভাবে পাবেন জেনে নিন

নয়া দিল্লি: মোবাইলে ইউটিউব দেখার সময় বারবার বিজ্ঞাপন আসায় বিরক্ত হন? তবে, আপনার যদি ইউটিউব প্রিমিয়মে (Youtube Premium Subscription) সাবস্ক্রিপশন থাকে, তাহলে বিজ্ঞাপন ছাড়াই ভিডিয়ো দেখা যাবে। কিন্তু, সাবস্ক্রিপশনেও সেই খরচ করতে হবে গ্যাঁটের কড়ি। আর যদি এই সাবস্ক্রিপশন বিনামূল্যে পেয়ে যান, তাহলে? সেই সুযোগই দিচ্ছে এয়ারটেল। সংস্থার প্রি-পেড গ্রাহকদের জন্যই থাকছে বিশেষ পরিষেবা। তবে তার জন্য মানতে হবে কিছু শর্ত।
ইউটিউবের সঙ্গে যৌথ উদ্যোগে প্রিপেড গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে টেলিকম সংস্থাটি। এর ফলে বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবের সাধারণ ভিডিয়ো এবং শর্টস দেখার সুযোগ পাবেন গ্রাহকরা। পাশাপাশি, ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানো, অফলাইনে দেখার জন্য ভিডিয়ো ডাউনলোড করা এবং ইউটিউব মিউজিক প্রিমিয়াম ব্যবহারের সুবিধাও মিলবে। মূলত, ২০০ টাকার একটি ওটিটি টপ-আপের সঙ্গে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়ম সাবস্ক্রিপশনের সুবিধা দিচ্ছে ভারতী এয়ারটেল (Bharti Airtel)। এয়ারটেলের এই ২০০ টাকার প্যাকটি সাধারণ প্রিপেড রিচার্জ প্ল্যান নয়। এটি একটি ওটিটি টপ-আপ। ফলে এই সুবিধা পেতে গ্রাহকের ফোনে আগে থেকেই একটি সক্রিয় প্রিপেড রিচার্জ প্ল্যান থাকতে হবে। এটা ২৮ দিনের প্ল্যান। শুধু তাই নয়, এই প্যাকে মিলবে অতিরিক্ত ৩০ জিবি মোবাইল ডেটাও।
কী কী সুবিধা পাবেন?
ইউটিউব প্রিমিয়ম মূলত ইউটিউবের পেইড সাবস্ক্রিপশন পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে প্ল্যাটফর্মে সাধারণ বিজ্ঞাপন ছাড়াই ভিডিয়ো দেখা যায়। এয়ারটেলের ২০০ টাকার ওটিটি টপ-আপের সঙ্গে এই পরিষেবা বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকছে।
এই সাবস্ক্রিপশনে কী কী সুবিধা রয়েছে, দেখে নিন একনজরে:
- বিজ্ঞাপন ছাড়া ভিডিয়ো: ইউটিউবের সাধারণ ভিডিয়ো এবং শর্টস দেখার সময় প্ল্যাটফর্মের বিজ্ঞাপন থেকে মুক্তি মিলবে।
- ব্যাকগ্রাউন্ড প্লে: অন্য অ্যাপ ব্যবহার করার সময়ও ইউটিউব ভিডিয়ো ব্যাকগ্রাউন্ডে চালানো যাবে। ফোনের স্ক্রিন বন্ধ রেখেও ভিডিয়ো বা অডিয়ো শোনার সুবিধা থাকবে।
- ভিডিয়ো ডাউনলোড: ইন্টারনেট সংযোগ না থাকলেও দেখার জন্য আগে থেকে ভিডিয়ো ডাউনলোড করে রাখা যাবে।
- মিউজিক প্রিমিয়ম: বিজ্ঞাপন ছাড়াই গান শোনার সুবিধা পাবেন গ্রাহকরা।
এয়ারটেলের বিশেষ টপ-আপে সাবস্ক্রিপশন, অতিরিক্ত ৩০ জিবি মোবাইল ডেটার পাশাপাশি প্রাইম ভিডিয়ো, জিও হটস্টার, জিফাইভ প্রিমিয়ম, সোনিলিভ-সহ ১৮টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা পাবেন। তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি।
কীভাবে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়ম চালু করবেন?
- প্রথমে নিজের নম্বরে ২০০ টাকার এয়ারটেল টপ-আপ রিচার্জ করুন।
- স্মার্টফোনে এয়ারটেল অ্যাপ খুলুন।
- অ্যাপের মধ্যে থাকা রিওয়ার্ডস ও ওটিটি অপশনে যান।
- সেখানে ইউটিউব প্রিমিয়মের অপশনটি খুঁজে বের করুন।
- তার উপর ক্লিক করে ক্লেইম করুন।
- এরপর স্ক্রিনে দেখানো নির্দেশগুলি অনুসরণ করে সাবস্ক্রিপশন চালু করুন।



