0%

পাকিস্তানে নতুন সঙ্কট! ৭,০০০ পেরোল LPG সিলিন্ডারের দাম, মাথায় হাত আমজনতার

সবদিক নিউজ: বিগত কয়েক বছরে পাকিস্তানে (Pakistan) চরম অর্থনৈতিক সঙ্কট ও মুদ্রাস্ফীতি পরিলক্ষিত হয়েছে। এই আবহেই ওই দেশের জনগণ এবার আরও একটি বড় সঙ্কটের সম্মুখীন হয়েছে। মূলত, পড়শি দেশে রান্নার গ্যাসের (LPG Cylinder Price) ঘাটতি এতটাই তীব্র হয়েছে যে, মাত্র কয়েক দিনের মধ্যেই ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪,৫০০ পাকিস্তানি রুপি থেকে বেড়ে ৭,০০০ পাকিস্তানি রুপিরও বেশি হয়ে গেছে। অনেক এলাকায় আরও বেশি দাম দিতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। এদিকে, LPG-র পাশাপাশি অন্যান্য জ্বালানি দামও আকাশছোঁয়া হওয়ায় সাধারণ মানুষ চরম সমস্যার সম্মুখীন হয়েছেন। এদিকে, পাকিস্তানে এই আকস্মিক সঙ্কটের সবচেয়ে বড় কারণ হল প্রতিবেশী দেশ ইরান (Iran) থেকে LPG সরবরাহ ব্যাহত হওয়া। ১৭ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে দু’টি প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্ত বন্ধের বিষয়ে উভয় দেশেরই নিজস্ব দাবি রয়েছে। পাকিস্তান সরকার দাবি করেছে যে, তারা নিরাপত্তার কারণে এবং অবৈধ চোরাচালান রোধ করতে এই পদক্ষেপ নিয়েছে।  অন্যদিকে ইরান এর কারণ হিসাবে একটি প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছে। জানিয়ে রাখি যে, পাকিস্তান তার LPG-র চাহিদার প্রায় ৫০ শতাংশ শুধু ইরান থেকেই আমদানি করে। ফলস্বরূপ, ইরান থেকে সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তানের অভ্যন্তরীণ বাজার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তীব্র গ্যাস সঙ্কট দেখা দিয়েছে।

পাকিস্তানে (Pakistan) নতুন সঙ্কট!

হরমুজ প্রণালীতে উত্তেজনার প্রভাব: উল্লেখ্য যে, পাকিস্তানের গ্যাস সঙ্কট শুধু ইরান সীমান্তেই সীমাবদ্ধ নয়, বরং এটি অন্যান্য দেশ থেকে আমদানির ওপরও বিরূপ প্রভাব ফেলেছে। পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তান তার মোট LPG চাহিদার প্রায় ৭০ শতাংশ বিদেশ থেকে ক্রয় করে থাকে। ইরান ছাড়াও পাকিস্তান ওমান ও ইরাক থেকেও বিপুল পরিমাণে গ্যাস পেয়ে থাকে।

A new crisis in Pakistan! LPG cylinder price crosses 7,000.

এই প্রসঙ্গে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক জানিয়েছেন, দেশটি প্রতিদিন প্রায় ৬,৫০০ থেকে ৭,০০০ টন LPG ব্যবহার করে। পাকিস্তান অভ্যন্তরীণভাবে এই গ্যাসের মাত্র ২,০০০ থেকে ২,৫০০ টন উৎপাদন করে এবং বাকি ৭০ শতাংশ চাহিদা মেটাতে আমদানির ওপর নির্ভর করে। সম্প্রতি হরমুজ প্রণালীর অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা ও যুদ্ধের পরিস্থিতির কারণে সমুদ্রগামী জাহাজ চলাচল ব্যাহত হয়েছে,। যার ফলে ইরাক ও ওমান থেকে গ্যাস সরবরাহও বন্ধ হয়ে গেছে।

 সর্বকালের সেরা সাফল্য! এশিয়ান প্যারা গেমসে অ্যাথলিটদের সংখ্যা কমলেও বেশি পদক জিতল ভারত

কালোবাজারি অব্যাহত রয়েছে: এদিকে, এই সঙ্কটের আবহে পাকিস্তানে গ্যাস সিলিন্ডারের প্রকাশ্য কালোবাজারি হচ্ছে। পাকিস্তান তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তথা OGRA একটি ১১.৮ কেজির ঘরোয়া LPG সিলিন্ডারের সরকারি মূল্য ৩,২৯৬ পাকিস্তানি রুপি নির্ধারণ করেছে। তবে, বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বাজারে সিলিন্ডার সরকার নির্ধারিত দরের দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে।

 শেয়ার বাজারে হাহাকার! উধাও ১৫৫০০০০০০০০০০ টাকা, বিপুল ক্ষতির সম্মুখীন ৮ টি সংস্থা

বিষয়টির পরিপ্রেক্ষিতে পাকিস্তান LPG অ্যাসোসিয়েশনের সভাপতি ইরফান খোখার পরিস্থিতির ভয়াবহতা ব্যাখ্যা করে বলেন, বালোচিস্তানের মতো এলাকায় একটি ১২ কেজির সিলিন্ডার ৭,০০০ পাকিস্তানি রুপিতে পাওয়া যাচ্ছে। লাহোরে এর দাম ৭,৫০০-এ পৌঁছেছে। এদিকে, স্কার্দুর প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষকে একটি সিলিন্ডারের জন্য ৮,২০০ পাকিস্তানি রুপি পর্যন্ত দিতে হচ্ছে। দেশের সাপ্লাই চেন পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই সঙ্কট থেকে দ্রুত পরিত্রাণ পাওয়ার আশা ক্ষীণ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker