0%

অবসর জল্পনা নিয়ে বিরাট ঘোষণা, আগরকর সরার পর নিজের টিভি শো’তে মুখ খুললেন রোহিত

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ওয়ানডে বিদায়ও কি আসন্ন রোহিত শর্মার? অজিত আগরকর ভারতের প্রধান নির্বাচক থাকাকালীন হিটম্যানের বিদায় নিয়ে প্রচুর জল্পনা ছড়িয়ে ছিল। এখন নির্বাচক বদলেছে। তাহলে কি অবসর সিদ্ধান্ত নিয়েও নতুন করে ভাবনাচিন্তা করছেন রোহিত? অবশেষে নিজের অনুষ্ঠান থেকে বড়সড় ঘোষণা ভারতের প্রাক্তন অধিনায়কের।

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। সেখানে রোহিত খেলবেন কি না, প্রশ্নচিহ্ন ছিল। বিশেষ করে আগরকর প্রধান নির্বাচক থাকাকালীন সেই প্রশ্ন বারবার উঠেছে। এমনকী খোদ বিসিসিআই কর্তাব্যক্তিরা হস্তক্ষেপ করে বিতর্ক থামান। এখন নতুন নির্বাচক হয়েছেন প্রজ্ঞান ওঝা। যাঁর সঙ্গে রোহিতের সম্পর্ক বেশ ভালো। তাছাড়া সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন হিটম্যান। এবার অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন।

নিজের শো ‘ফ্যামিলি ফুল হাউসে’ অতিথি হিসেবে ছিলেন করিশ্মা কাপুর ও চাঙ্কি পাণ্ডে। সেখানে এক ভক্তের প্রশ্নের উত্তরে রোহিত স্বীকার করে নেন, এই জল্পনাগুলো তিনি শুনেছেন। এবার তার উত্তরে মজা করে বলেন, “আমি নিজেকে নিয়ে প্রচুর গুজব শুনেছি। এখনও শুনেই চলেছি। লোকে বলছে, আমি নাকি অবসর নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমাদের নিয়ে ছড়ানো এই গুজবগুলো সব সত্যি হয়ে গিয়েছে!”

শোনা গিয়েছিল, আগরকর বিশ্বকাপের জন্য রোহিতের বদলে যশস্বীকে চেয়েছিলেন। সেই খবর রোহিত পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। লর্ডস ওয়ানডের আগে রোহিতকে সত্যিই বলে দেওয়া হয়েছিল, যে এবার তাঁর বিদায়ের সময় চলে এসেছে। বিষয়টা তিনি ভালোভাবে নেননি। প্রাক্তন ভারত অধিনায়ক বিসিসিআইয়ের কর্মকর্তাদের কাছে বিষয়টি জানান। খোদ বোর্ড সচিব মন্তব্য করার পর বিষয়টি ধামাচাপা পড়ে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker