0%

Tilak Varma: মিটলো বড় সমস্যা! গম্ভীরের জন্য ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক বেছে নিলেন ইরফান পাঠান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ক্ষুদ্রতম ফরম্যাটে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দলের (Indian Cricket Team) সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারের নাম তিলক ভার্মা (Tilak Varma)। প্রাথমিকভাবে ভারতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি শুরু করেছিলেন একজন টপ অর্ডার ব্যাটার হিসেবে। তিন নম্বরে ব্যাটিং করে তিনি শতরানও হাঁকিয়েছেন নীল জার্সিতে। এরপর বর্তমানে মিডল অর্ডারে ব্যাটিং করতে নেমেও তিনি সমানভাবে সাবলীল। এই কারণে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ইরফান পাঠান (Irfan Pathan)।

এশিয়া কাপ ফাইনাল, এশিয়ান গেমস ফাইনালের মতো বড় মঞ্চে তার কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স উপহার পেয়েছে ভারত। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি ম্যাচের সেরা হয়েছেন। তার ২৬ বলে ৬ টি চার ও ১ টি ছক্কা সহযোগে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।

ইরফান পাঠান বলেছেন, “তিলক ভার্মার কথা ভাবলে প্রথমেই যে বিষয়টি মাথায় আসে, তা হলো—তিনি একজন বহুমুখী প্রতিভাবান খেলোয়াড়। এর আগে তিলক ভার্মা যে দুটি সেঞ্চুরি করেছিলেন, তা এসেছিল তিন নম্বরে ব্যাট করতে নেমে। কিন্তু এবার, এই অপরাজিত হাফ-সেঞ্চুরিটি তিনি করেছেন ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে। তাঁর মানসিকতা আমাকে সবসময়ই মুগ্ধ করে। এই কারণেই আমি বারবার বলি যে, ভবিষ্যতে তিলক ভার্মা দলের নেতৃত্ব দেবেন।”

আরও পড়ুন: ভারতীয় দলে সুযোগ দিচ্ছে না BCCI, এবার নিন্দুকদের বিরুদ্ধে মুখ খুললেন সামি! দিলেন কড়া জবাব

এরপর তিনি আরও যোগ করে বলেন, “তাঁর মধ্যে একজন নেতার মতো মানসিকতা রয়েছে। গত ম্যাচেই যেমন, তিন নম্বরে ব্যাট করতে নেমে তিনি দ্রুত আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু সেই ব্যর্থতাকে পেছনে ফেলে মাত্র একদিনের ব্যবধানেই তিনি ঘুরে দাঁড়িয়েছেন এবং দলকে জয় এনে দিয়েছেন। এমনটা এমনি এমনি ঘটে না; এর জন্য প্রয়োজন প্রচুর মানসিক শক্তি। সেই সঙ্গে তাঁর সহজাত দক্ষতা এবং বহুমুখী শট খেলার ধরন তাঁকে টপ সেভেনের যে কোনও পজিশনে ব্যাট করার সক্ষমতা দেয়।”

আরও পড়ুন: রোহিত শর্মাকে টপকে গেলেন সঞ্জু স্যামসন! হিটম্যানকে টপকে উঠে এলেন দুই নম্বরে

বর্তমানে পাকাপাকিভাবে মিডল অর্ডারে ব্যাটিং করার কারণে খুব বেশি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পান না তিনি। সাম্প্রতিক অতীতে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের জয়ের অন্যতম বড় কারণ ছিল টপ অর্ডারের বিধ্বংসী ব্যাটিং। তবে টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডারের যে বড় রান তাড়া করে ম্যাচ জেতার ক্ষমতা রয়েছে তা প্রমাণ করে দিলেন তিলক ভার্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছিল তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের একাদশ তম হাফসেঞ্চুরি।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker