0%

টোল প্লাজাগুলির পার্কিং ও শৌচাগারের মান আরও উন্নত! নতুন নির্দেশিকা জারি করল NHAI

SOBDIK NEWS: জাতীয় সড়কের টোল প্লাজাগুলিতে (Toll Plaza) পার্কিং ও শৌচাগারের সুবিধা আরও উন্নত করতে উদ্যোগী জাতীয় সড়ক কর্তৃপক্ষ (National Highways Authority of India)। সেই লক্ষ্যে এবার নতুন নির্দেশিকা জারি করা হল। নিরাপদ পার্কিং, পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচাগার ও রাতেও যাতে যাত্রীরা এই সুবিধাগুলি ব্যবহার করতে পারেন, মূলত সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টোল প্লাজাগুলি নিয়ে নতুন নির্দেশিকা জারি | (Toll Plaza)

টোল প্লাজাগুলির বর্তমান শৌচাগার মেরামত করার আগে প্রযুক্তিগতভাবে সেগুলির অবস্থা পরীক্ষা করা হবে। কোথায় মেরামতি দরকার, কোন সরঞ্জামগুলি বদলাতে হবে তা চিহ্নিত করার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ কৃষক হলেই মিলবে না পিএম কিষাণ যোজনার টাকা! এই প্রকল্পের সুবিধা কারা পাবেন জানুন

শৌচাগারগুলির মেঝে থেকে শুরু করে জলের পাইপের ব্যবস্থা, আলো-বাতাস চলাচল, স্যানিটারি ফিটিংস, নিকাশি ব্যবস্থা ও সাইনবোর্ডের মতো পরিষেবাগুলির উন্নতি করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শৌচাগারের আকার কেমন, সেখানে কত গাড়ি ও যাত্রী আসে সেগুলির দিকে নজর রেখে পরিষ্কারের সময় ঠিক করা হবে। এর ফলে একদিকে যেমন শৌচাগারগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা, তেমনই প্রয়োজনীয় পরিষেবার উপলব্ধতাও নিশ্চিত করা যাবে।

এছাড়া পার্কিং ও শৌচাগার এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। যাতায়াতের রাস্তায় থাকবে সিসিটিভির নজরদারি। পাশাপাশি শৌচাগার সহ অন্যান্য পরিষেবার অবস্থান যাতে সহজে চিহ্নিত করা যায় সেই জন্য স্পষ্ট নির্দেশিকা সহ বোর্ড লাগানো হবে। সেই সঙ্গেই প্রত্যেকটি টোল প্লাজায় অন্তত একটি শৌচাগার এমনভাবে তৈরি করতে হবে, যাতে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা তা সহজেই ব্যবহার করতে পারেন।

Toll Plaza

এছাড়া শৌচাগারের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা আরও উন্নত করতে স্মার্ট মনিটরিং ব্যবস্থা, শৌচাগারের রক্ষণাবেক্ষণ নিয়ে যাত্রীদের মতামত ও অভিযোগ জানানোর ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সেপটিক ট্যাঙ্ক, নিকাশি পাইপলাইন ও সোক পিট পরিষ্কারের জন্য চালু হয়েছে নতুন নিয়ম। জাতীয় সড়কে যাতায়াতকারী যাত্রীরা যাতে আরও উন্নত পরিষেবা পান, তা নিশ্চিত করতেই একাধিক পদক্ষেপ নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker