0%

বিয়েতে নারাজ প্রেমিক! ভিডিও কলে বচসার পর আত্মঘাতী হায়দরাবাদের মহিলা প্রযুক্তি কর্মী

চার বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তরুণী। যা অশান্তি চলছিল দু’জনের মধ্যে। শনিবার রাতেও একদফা ঝগড়া হয় প্রেমিকের সঙ্গে। ভিডিও কলে প্রেমিককে আত্মহত্যার হুমকি দেন। এর কয়েক ঘণ্টা পরই হায়দরাবাদের বাড়ি থেকে উদ্ধার হল ২৯ বছরের অর্চনা চৌধুরী মালিকের দেহ। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা অর্চনা হায়দরাবাদের তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। সেখানেই ফ্ল্যাটে থাকতেন।

পুলিশের তরফে জানা গিয়েছে, অফিসেই এক সহকর্মীর সঙ্গে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল অর্চনার। তবে অর্চনার প্রেমিক বিমল ছিলেন বিবাহিত। শনিবার রাতে প্রেমিককে ভিডিও কল করে বিয়ের জন্য চাপ দেন অর্চনা। সেই সময় মায়ের সঙ্গে এক অনুষ্ঠানে ছিলেন বিমল। ভিডিও কলে গলায় ওড়না পেঁচিয়ে অর্চনা হুমকি দিতে থাকেন, এখনই তাঁকে বিয়ে না করলে তিনি চরম পদক্ষেপ নেবেন। সেই ভিডিও কলের পর আর যোগাযোগ করা যায়নি অর্চনার সঙ্গে।

শনিবার রাতে প্রেমিককে ভিডিও কল করে বিয়ের জন্য চাপ দেন অর্চনা। সেই সময় মায়ের সঙ্গে এক অনুষ্ঠানে ছিলেন বিমল।

বিমলের তরফে বারবার ফোন করা হলেও কেউ ফোন তোলেননি। এই অবস্থায় ভোর ৫টা নাগাদ মাধাপুরে অর্চনার ফ্ল্যাটে যান বিমল। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় বাইরে থেকে ডাকাডাকি করেও কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজার তালা ভেঙে অর্চনার ঝুলন্ত দেহ উদ্ধার করে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অর্চনা ও তাঁর প্রেমিকের মধ্যে কী কথাবার্তা হয়েছিল তা বিশদে জানার চেষ্টা করছে পুলিশ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker