0%

কন্নড়ভাষী হলে চাকরি নেই! বেঙ্গালুরুতে আইটি সংস্থাগুলিকে কড়া হুঁশিয়ারি শিবকুমারের

কন্নড়ভাষীদের ইচ্ছাকৃতভাবে চাকরি থেকে বঞ্চিত করছে বেঙ্গালুরুর আইটি সংস্থাগুলি! সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। গোটা ঘটনায় বিতর্ক চরম আকার নিতেই এই ইস্যুতে মুখ খুললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। কড়া সুরে জানিয়ে দিলেন, যদি কোনও আইটি সংস্থা ইচ্ছাকৃতভাবে কন্নড়ভাষীদের চাকরি থেকে বঞ্চিত করে তবে রাজ্য সরকার কড়া পদক্ষেপ করবে।

এই বিতর্কের সূত্রপাত এক মহিলার অভিযোগকে কেন্দ্র করে। ভিডিওতে তিনি দাবি করেন, যেসব প্রার্থী কন্নড়কে মাতৃভাষা হিসেবে উল্লেখ করেছেন তাদের ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, ইন্টারভিউয় পর্যায়ে এমনকী চূড়ান্ত তালিকা থেকেও বাদ দেওয়া হচ্ছে কন্নড়ভাষীদের। মহিলা বলেন, আইটি সংস্থাগুলি তেলেগু ও তামিলভাষীদের অগ্রাধিকার দিচ্ছে, কম বেতনে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর তরুণদের নিয়োগ করছে। এমনকী বেঙ্গালুরুর কলেজ ক্যাম্পাসগুলিতেও ইন্টারভিউ করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে এই ঘটনা চলছে বলে দাবি করে বিষয়টিতে নজর দিতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানা মহিলা। বলেন, ‘দয়া করে এই সমস্যার সমাধান করুন।’

মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার কড়া সুরে জানিয়ে দেন, যদি কোনও আইটি সংস্থা ইচ্ছাকৃতভাবে কন্নড়ভাষীদের চাকরি থেকে বঞ্চিত করে তবে রাজ্য সরকার কড়া পদক্ষেপ করবে।

ভিডিও ভাইরাল হতেই বিষয়টি নিয়ে মুখ খোলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি বলেন, ‘কর্নাটকে কন্নড়ভাষাই অগ্রাধিকার।’ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘যদি দেখা যায় যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে কন্নড়দের উপেক্ষা করেছে, তাহলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।’ তিনি আরও লেখেন, ‘সরকার কোনও কারণেই কন্নড়দের অধিকার, মর্যাদা এবং তাঁদের সুযোগ-সুবিধাকে উপেক্ষা করতে দেবে না।’

এছাড়াও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বেঙ্গালুরুর বিশ্বব্যাপী খ্যাতির কথা উল্লেখ করে শিবকুমার বলেন, ‘বিশ্ব বেঙ্গালুরুকে ভারতের প্রযুক্তি রাজধানী হিসেবে দেখে এবং আমরা আমাদের কন্নড়ভাষীদের প্রতিভা, দক্ষতা ও সক্ষমতা নিয়ে অত্যন্ত গর্বিত। সরকার কন্নড়ভাষীদের স্বার্থ কোনওভাবেই খুন্ন হতে দেবে না। তাঁদের উদ্বেগে সাড়া দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker