0%

১৬ দিন পর্যন্ত বিশেষ ছুটি পাচ্ছেন রাজ্যের এইসব কর্মীরা, হয়ে গেল ঘোষণা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বড় ঘোষণা রাজ্য সরকারের। এবার ন্যাশনাল হেলথ মিশনের চুক্তিভিত্তিক কর্মীরা বিশেষ ছুটি পাবেন (UP NHM Leave)। সেই মর্মেই এনএইচএম-এর ছুটি সংক্রান্ত নিয়মে পরিবর্তন করতে চলেছে উত্তর প্রদেশ সরকার। এনএইচএম-এর উত্তরপ্রদেশ শাখার তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, বিশেষ কিছু শর্তে এইসব চুক্তিভিত্তিক কর্মীরা 16 দিনের ছুটি পেতে পারেন। সে ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন শর্তে মিলতে পারে 16 দিনের ছুটি।

16 দিনের ছুটি পাবেন চুক্তিভিত্তিক সরকারি কর্মীরাও

ন্যাশনাল হেলথ মিশনের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, চুক্তিভিত্তিক কর্মীরা এবার থেকে গুরুতর শারীরিক অসুস্থতা, পরিবারে কারও মৃত্যু, হাসপাতালে ভর্তি হওয়া, ছেলে, মেয়ে বা ভাই-বোনের অথবা পরিবারের কারও বিয়ের মতো পরিস্থিতি বা শর্তে 16 দিন পর্যন্ত ছুটি পেতে পারেন। এর জন্য সংশ্লিষ্ট দপ্তর বা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ছুটি নিতে হবে কর্মীদের।

মিশনের রাষ্ট্রীয় কর্মসূচি ব্যবস্থাপনা ইউনিট মানবসম্পদ নীতিমালায় চিকিৎসা ক্ষেত্রে যুক্ত কর্মীদের ছুটি সংক্রান্ত নিয়ম সংশোধন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এই বিভাগের কর্মীরা নিকট আত্মীয়র অসুস্থতা, বিয়ে বা হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতিতে ছুটি নিতে পারেন। এক্ষেত্রে ছুটি পাওয়ার জন্য প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট বা বিয়ের যথাযথ প্রমাণ সহ অন্যান্য প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিয়ে ছুটির নির্দিষ্ট কারণ জানালে তবেই ছুটি মঞ্জুর হবে।

ফুটবল বিশ্বকাপে ভুল থেকে শিক্ষাগ্রহণ, বাহরিনকে ৪ গোল খাইয়ে জিতল ভারত

এখানে বলে রাখা প্রয়োজন, উল্লিখিত সমস্ত পরিস্থিতির ক্ষেত্রে 16 দিনের ছুটি মিলবে না। কারণ জানানোর পর গুরুত্ব অনুযায়ী ছুটি দেওয়া হতে পারে। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দুদিন কিছু ক্ষেত্রে এক সপ্তাহ কিছু ক্ষেত্রে আবার 16 দিনও ছুটি পেতে পারেন উত্তরপ্রদেশের এনএইচএম-এর চুক্তিভিত্তিক কর্মীরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker