Poorva Express: নয়াদিল্লি নয়, এবার এই স্টেশনেই যাত্রা শেষ করবে পূর্বা এক্সপ্রেস! জানাল রেল | Poorva Express New Time Table From 28 October

প্রীতি পোদ্দার, কলকাতা: রেলযাত্রীদের জন্য এবার বড় খবর! আগামী ২৮ অক্টোবর থেকে হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেসের (Poorva Express) যাত্রাপথ সম্প্রসারিত হতে চলেছে। এতদিন যেখানে ট্রেনটি নয়াদিল্লি স্টেশন পর্যন্ত চলত, এখন থেকেই সেই যাত্রাপথ আরও সম্প্রসারণ (Poorva Express Route Extension) করা হয়েছে। জানা গিয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন সিদ্ধান্ত অনুযায়ী শকুরবস্তি স্টেশনেই যাত্রা শেষ করবে পূর্বা এক্সপ্রেস। আর এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে যাত্রীদের মনে।
পূর্বা এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণ
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর বুধবার থেকে হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেসের যাত্রাপথ শকুরবস্তি স্টেশন পর্যন্ত সম্প্রসারিত করা হতে চলেছে। এখন থেকে আর ট্রেনটি নয়াদিল্লি স্টেশন পর্যন্ত চলবে না, এর পরিবর্তে ওই দিন থেকে শকুরবস্তি স্টেশনে যাত্রা সম্পূর্ণ করবে। হাওড়া থেকে ভায়া পটনা এবং ভায়া গয়া, দুই রুটের ট্রেনই ওই স্টেশন পর্যন্ত চলবে। এমনকি ফিরতি যাত্রাও শুরু হবে শকুরবস্তি স্টেশন থেকেই।
ট্রেনের নয়া সময়সূচী
রেলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী জানা গিয়েছে, হাওড়া থেকে যাওয়ার পথে ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে নয়াদিল্লি স্টেশনে পৌঁছনোর পরে সেখান থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে শকুরবস্তি যাওয়ার উদ্দেশে ছাড়বে এবং সকাল ৭টা ২০ মিনিটে সেখানে পৌঁছবে। আবার ফিরতি পথে বিকেল ৪টে ৩৫ মিনিটে শকুরবস্তি স্টেশন থেকে ছাড়বে এবং বিকেল ৫টা ১৫ মিনিটে নয়াদিল্লি স্টেশনে পৌঁছবে। পরে আবার সেখান থেকে বিকেল ৫টা ৪০ মিনিটে ছাড়বে।
বীরভূমে সাংবাদিককে মারধর, প্রাণে মারার চেষ্টার অভিযোগ! গ্রেফতার ‘বং লুচ্চা’র ২ ইউটিউবার
আশা করা যাচ্ছে, রেলের এই সিদ্ধান্তের ফলে হাওড়া থেকে পটনা এবং গয়া হয়ে নয়াদিল্লিগামী পূর্বা এক্সপ্রেসের যাত্রাপথে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। তবে যাত্রীদের যাত্রার আগে পূর্বা এক্সপ্রেসের সংশোধিত সময়সূচি ও স্টপেজ সংক্রান্ত তথ্য ভারতীয় রেলের সরকারি বিজ্ঞপ্তি থেকে যাচাই করে নেওয়া উচিত।



