0%

দিল্লি যাওয়ার পথে নথি ছিনতাইয়ের চেষ্টা কালীঘাট শিবিরের! বিস্ফোরক অভিযোগ ঋতব্রতর

SOBDIK NEWS: তৃণমূলের নাম-প্রতীক নিয়ে জোর লড়াই (TMC Conflict) চলছে। নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিতে তৈরি দলের দুই শিবির। এর মাঝেই এক বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। তাঁর দাবি, দিল্লিতে হলফনামা নিয়ে যাওয়ার সময় তাঁদের ট্রাকে হামলা চালিয়ে নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুষ্কৃতীরা। এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী কালীঘাট শিবিরের হাত রয়েছে বলে অনুমান তাঁদের।

বিস্ফোরক দাবি ঋতব্রতর | (Ritabrata Banerjee)

সোমবার ভোর ৪টে নাগাদ রাজ্যের বিরোধী দলনেতা সমাজমাধ্যমে লেখেন, “২৫ তারিখ সন্ধ্যাবেলাতেই কালীঘাটের হলফনামা চার্টার্ড বিমানে করে দিল্লি পৌঁছে গিয়েছে। আমাদের হলফনামা সড়কপথে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের দফতরে জমা দেওয়ার জন্য শনিবার সকালে আমাদের কর্মীরা নথিপত্র নিয়ে রওনা দিয়েছিলেন।“

আরও পড়ুনঃ শহরের স্কুল থেকে গ্রামে বদলি হবেন শিক্ষকরা, বড় সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা সংসদের

ঋতব্রতর দাবি, এই পোস্ট করার আধ ঘণ্টা আগে ওই ওই ট্রাকের নিয়ন্ত্রণ নেওয়ার ও নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তিনি লেখেন, “আমাদের কর্মীরা বাধা দিয়েছেন। লড়াই জারি আছে। এই লড়াই চার্টার্ড সংস্কৃতি ও তৃণমূল স্তরের সংকল্পের মধ্যে। স্বৈরাচারীরা সব ক্ষেত্রে সংগঠিত লুটপাটের চেষ্টায় সফল হবে না।“

এই নথি ছিনতাইয়ের চেষ্টার বিষয়ে ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামান বলেন, তাঁদের কাছে আর্থিক সঙ্গতি না থাকায় সড়কপথে ট্রাকে করে হলফনামা পাঠানো হচ্ছিল। তবে হরিয়ানা সীমান্তের কাছে সেই ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করা হয়। কালীঘাট তৃণমূলের প্রত্যক্ষ মদতে এই কাজ হয়েছে বলে সন্দেহ করছেন তাঁরা।

Ritabrata Banerjee

ঋতব্রত শিবিরের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কালীঘাট শিবিরের সাংসদ দোলা সেন। তিনি বলেন, “নাচতে না জানলে উঠোন বাঁকাই হয়। সাধারণত মিথ্যা শুনলে আমার ভীষণ রাগ হয়। তবে এটা শোনার পর হাসি পাচ্ছে। সত্য, ন্যায় ও মানুষই শেষ কথা বলবে। মানুষ জবাব দিচ্ছে। যাদের ২১ জুলাইয়ের জমায়েত থেকে শুরু করে সব জায়গায় নিজেদের সদস্য সংখ্যার প্রমাণ জোগাড় করতে পুলিশ-প্রশাসনের মুখাপেক্ষী হতে হয়, তাঁদের মানুষই শিক্ষা দেবে।“

তৃণমূলের নাম, প্রতীক, তহবিল নিয়ে ঋতব্রত শিবির ও কালীঘাট শিবিরের মধ্যে দড়ি টানাটানি চলছে। দুই শিবিরকেই নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার সেই হলফনামা বহনকারী ট্রাকেই হামলা চালানোর অভিযোগ তুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এর নেপথ্যে কালীঘাট শিবিরের হাত রয়েছে বলে অনুমান তাঁদের। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন মমতাপন্থীরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker