0%

সকালে পৌঁছে যাবেন সৈকতনগরী, চালু হল কল্যাণী-দিঘা এসি স্লিপার নাইট বাস, জানুন সময় | Basanti Paribahan’s AC Sleeper Kalyani Digha Bus, Check Out Route and Timetable

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সড়কপথে দিঘা যাওয়া দিনদিন আরও সহজ হয়ে যাচ্ছে। দিনের বিভিন্ন সময়ে বাস পরিষেবা চালু হওয়ায় সৈকত শহরে ভ্রমণ যাত্রীদের জন্য সুবিধাজনক হয়ে উঠেছে। সম্প্রতি চালু হয়েছে দিঘা যাওয়ার আরও একটি বাস। কল্যাণী থেকে দিঘাগামী (Kalyani Digha Bus) এই রাত্রিকালীন এসি সিটার-স্লিপার বাসটিতে রয়েছে বায়ো-টয়লেটের সুবিধাও। চলুন তাহলে এই বাসের রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক।

কল্যাণী – দিঘা বাসের রুট ও সময়সূচি

বাসন্তী পরিবহণের (Basanti Paribahan) কল্যাণী থেকে দিঘা যাওয়ার শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি রাতে কল্যাণী থেকে ছাড়ে ও সকালে দিঘা পৌঁছায়। এই বাসটি যায় ভায়া কল্যাণী স্টেশন – ITI মোড় – বুদ্ধপার্ক – কাঁচড়াপাড়া স্টেশন – নৈহাটি – শ্যামনগর – ব্যারাকপুর – সোদপুর – ডানলপ – দক্ষিণেশ্বর – সলপ – কোনা এক্সপ্রেসওয়ে – ধুলাগড় – উলুবেড়িয়া – বাগনান – কোলাঘাট – মেচেদা – রাধামনি – নন্দকুমার – চাঁদপুর – বাজকুল – হেড়িঁয়া – কাঁথি – পিছাবনী –  চাউলখোলা (মন্দারমণি) – বলিসাই (তাজপুর) – রামনগর হয়ে দিঘা। 

সময়সূচি সম্পর্কে বললে, এই এসি স্লিপার-সিটার বাসটি কল্যাণী থেকে ছাড়ে রাত ১০:১০-এ ছাড়ে। ফেরার পথে দিঘা থেকে সকাল ১০:১০-এ কল্যাণীর উদ্দেশ্যে রওনা দেয়। সিট বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী যাত্রীরা 9332755052 (বুকিং) ও 9332755049 (হেল্পলাইন) নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন। এছাড়া, অনলাইনে রেডবাস (RedBus) ও বাসন্তী ট্রাভেলসের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও সিট বুকিং করা যাবে। 

আরও পড়ুন: টাকা এলেও হচ্ছে না সঞ্চয়? বাড়ির এই জায়গাগুলোর যত্ন নিলেই ফুলে ফেঁপে উঠবে অ্যাকাউন্ট!

কল্যাণী থেকে দিঘা যাওয়ার এই প্রিমিয়াম এসি স্লিপার বাসটির আরেকটি বিশেষত্ব হল বায়ো টয়লেট। এর ফলে, দূরপাল্লার বাসযাত্রায় শৌচাগার ব্যবহারের জন্য ঘন ঘন বাস থামানোর প্রয়োজন হয় না। এতে যেমন সময় বাঁচে, তেমনই অসুস্থ, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী মহিলা এবং শিশুসহ সকল যাত্রীই আরও নিরাপদ ও আরামদায়কভাবে যাত্রা করতে পারেন। রাতের বেলা ভ্রমণের সময় বা বাস যখন কোনো নির্জন হাইওয়ে দিয়ে যায়, তখনও শৌচালয়ের অভাবে অসুবিধায় পড়তে হয় না।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker