0%

আধার লক হলে কী করবেন? মোবাইলেই আনলক করার উপায় জানুন

সবদিক নিউজ: বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড ভারতীয় নাগরিকদের কাছে এক অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র (Aadhaar Card)। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ থেকে শুরু করে মোবাইলে সিম কার্ড নেওয়া ও হোটেলে পরিচয় পত্র জমা দেওয়া কিংবা বিভিন্ন বেসরকারি পরিষেবা পেতে এই কার্ড একান্তই প্রয়োজন হয়। এবার কোন কারনে যদি আপনার আধার কার্ড লক হয়ে যায়। তাহলে বাড়িতে বসেই আপনি এই লক আধার কার্ড আনলক করতে পারবেন। কিভাবে করবেন তা আজকে প্রতিবেদনে রইল।

লক আধার আনলক করুন ঘরে বসেই (Aadhaar Card)

আধার ব্যবহারকারী সরকারী আধার অ্যাপের মাধ্যমে নিরাপত্তা পরিষেবা গুলি ব্যবহার করতে পারেন। এর জন্য প্রথমে স্মার্টফোনে এই অ্যাপটি খুলুন। এরপর স্ক্রিনে দেওয়া নির্দেশ অনুযায়ী সেগুলোকে অনুসরণ করুন (Aadhaar Card)। তাহলে সংশ্লিষ্ট নিরাপত্তা সেটিংস এ গিয়ে আনলক করার বিকল্পটি রয়েছে কিনা তা দেখে নিন। এরপরে প্রয়োজনীয় যাচাই করণ প্রক্রিয়া সম্পূর্ণ করে আনলক এর আবেদন জানান।

Aadhaar Card unlock your from the comfort of your home

 রেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, যোগ্যতা কী? জানুন আবেদনের নিয়ম

মাই আধার পোর্টালের মাধ্যমে কিভাবে আনলক করবেন কার্ড: 

এর জন্য আপনাকে আধারভিত্তিক অর্থেনটেকেশন ব্যবহার করতে চাইলে ইউআইডিএআই এর সরকারি পোর্টালের মাধ্যমে আনলক করার প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যার জন্য প্রথমে ইউআইডিএআইএস সরকারি মাই আধার পোর্টালে যান। সেখানে গিয়ে আধার লক বা আনলক পরিষেবাটি খুঁজে নিন।

এরপর আনলক ইউআইডি বিকল্পটি বেছে নিন। তারপর সর্বশেষ ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি ও স্ক্রিনে দেখানো সিকিউরিটি কোড লিখুন। এরপর ওটিপির জন্য আবেদন করুন। তারপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে যাচাই করুন প্রক্রিয়া সম্পন্ন করুন। পাশাপাশি স্ক্রিনে দেওয়ার নির্দেশ অনুসরণ করুন। সবশেষে আনলক করার জন্য আবেদন জমা দিন।

জেনে নিন ভার্চুয়াল আইডি কী?

ভার্চুয়াল আইডি হল আধার নম্বরের সঙ্গে যুক্ত ১৬ সংখ্যার একটি অস্থায়ী নম্বর। যা প্রয়োজনে বাতিল করে নতুন করে তৈরি করা যায়। যেসব পরিষেবা এই সুবিধা রয়েছে সেখানে আধার নম্বরের পরিবর্তে ভার্চুয়াল আইডি ব্যবহার করা সম্ভব। পাশাপাশি নির্দিষ্ট অনলাইন পদ্ধতিতে লক করা আধার নম্বর আনলক করতে সর্বশেষ ভার্চুয়াল আইডি প্রয়োজন হতে পারে।

তবে আপনার ভার্চুয়াল আইডি মনে না থাকলে, সরকারি অনলাইন পরিষেবা অথবা উপলব্ধ এসএমএস পরিষেবার মাধ্যমে তা জেনে নিতে পারবেন। পাশাপাশি আধার (Aadhaar Card) সংক্রান্ত নিরাপত্তার পরিষেবা ব্যবহারের জন্য সব সময় ইউআইডিএআই এর সরকারি ওয়েবসাইট বা অনুমোদিত অ্যাপ ব্যবহার করুন। ওটিপি যাচাই করনের জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বরটি সচল রাখুন। পাশাপাশি প্রক্রিয়া শুরুর আগে সর্বশেষ ভার্চুয়াল আইডি হাতের কাছে রাখুন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker