নভেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন দিনক্ষণ

দুর্গাপুজো পেরলেও দেশজুড়ে এখনও উৎসবের মরশুম। সামনেই কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা, ছটপুজো-আরও কত কী। আর উৎসব মানেই ক্যালেন্ডারে লাল কালি! নভেম্বরেই মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! যাতে বিপদে পড়তে না হয়, তাই চলুন আগে ভাগেই জেনে নিন, আগামী মাস অর্থাৎ নভেম্বরে কবে কবে বন্ধ ব্যাঙ্ক।
প্রতিমাসেই চারটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে ব্যাঙ্ক। ফলে নভেম্বরে ১, ৮, ১৫, ২২, ২৯- এই পাঁচদিন বন্ধ ব্যাঙ্ক। একইভাবে ১৪ ও ২৮ নভেম্বর অর্থাৎ মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কের কোনও কাজ হবে না। ৮ তারিখ রবিবার, তার ঠিক পরের দিন অর্থাৎ ৯ নভেম্বর চণ্ডীগড়, মধ্যপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। কারণ ওই দিন গোবর্ধন পুজো ও বিশ্বকর্মা দিবস। ১০ তারিখ, অর্থাৎ দিওয়ালির পরের দিনও একাধিক রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এইদিনটিকে গুজরাটি নববর্ষও বলে।
১১ নভেম্বর ভাইফোঁটা ও চিত্রগুপ্ত জয়ন্তী। ফলে ওইদিনও একাধিক রাজ্যে ব্যাঙ্কে ঝুলবে তালা। এরপর ১৬ তারিখ পড়েছে ছট পুজো। স্বাভাবিকভাবেই ব্যাঙ্ক ছুটি। ওইদিনও কোনও কাজ করতে পারবেন না। এরপর ২৩ ও ২৪ নভেম্বরও বেশ কিছু রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই আগেভাগেই সেরে ফেলুন ব্যাঙ্কের কাজ। আর আপনি যদি ব্যাঙ্ককর্মী হয়ে থাকেন, তাহলে তো কথাই নেই, ৮ থেকে ১১ যে রাজ্যগুলোতে টানা ছুটি তাঁরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন।
শেয়ার
লিংক



