পূর্বা এক্সপ্রেসের যাত্রাপথে বদল, সময়সূচি পাল্টাচ্ছে একাধিক ট্রেনের

সবদিক নিউজ: পুজোর পর যাত্রীদের জন্য রয়েছে বড় খবর। কারণ এই উৎসবের মরশুমের পরেই একাধিক প্রেমী সময়সূচিতে বদল নিয়ে এসেছে ভারতীয় রেল (Indian Railways)। ভারতীয় রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২৩০১/১২৩০২ হাওড়া-নিউ দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেস এবং ১২৩০৩/১২৩০৪ হাওড়া-নিউ দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ট্রেনগুলির ক্ষেত্রে নির্ধারিত তারিখ থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।
ট্রেনের সময়সূচিতে বদল কোন ট্রেন কখন ছাড়বে? (Indian Railways)
সূত্রের খবর, ১২৩০১ হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেসের শকুর বস্তি পর্যন্ত সম্প্রসারিত যাত্রাপথের ক্ষেত্রে যাত্রা শুরুর তারিখ ২৮ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। অন্যদিকে, ১২৩০২ নিউ দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেসের শকুর বস্তি থেকে সম্প্রসারিত যাত্রাপথের ক্ষেত্রে যাত্রা শুরুর তারিখ ১ নভেম্বর ২০২৬ থেকে (Indian Railways) ।

রোজের রান্নায় আনুন নতুনত্ব, পোস্ত দিয়ে বানান রুই মাছ; রেসিপি রইল
পাশাপাশি ১২৩০৩ হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেসের ক্ষেত্রে ৩০ অক্টোবর ২০২৬ এবং ১২৩০৪ নিউ দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেসের ক্ষেত্রে ২ নভেম্বর ২০২৬ থেকে সংশোধিত সময়সূচি কার্যকর হবে।
একই সঙ্গে পূর্ব রেলের তরফ থেকে একাধিক ট্রেনের সময়সূচিতে সংশোধনের কথা বলা হয়েছে। যার মধ্যে রয়েছে হাওড়ার নিউ দিল্লির দুরন্ত এক্সপ্রেস, মথুরা আনন্দবিহার, গাজিয়াবাদ, দিল্লি জংশন ও অন্যান্য স্টেশনের সঙ্গে সংযুক্ত একাধিক ট্রেন।
তাই যাত্রীদের যাওয়ার আগে সংশ্লিষ্ট ট্রেনের নতুন সময়সূচী যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যারা দীপাবলীর আগে সাতরাগাছি থেকে জয়পুর রুটে চলা নতুন ট্রেনে পরিষেবা নেবেন তাদের সোমবার এই ট্রেনে উদ্বোধন করে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি এই ট্রেনের পরিষেবায় সূচনা করেন। পাশাপাশি উদ্বোধন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Indian Railways)।




