0%

‘দিদির কাছে ঘেঁষতে দিত না, আজ বেইমানি করেছে’! অরূপ-ববিদের নিয়ে বিস্ফোরক অসিত মজুমদার

SOBDIK NEWS: চুঁচুড়ার টানা তিনবারের বিধায়ক। এবারের বিধানসভা ভোটে টিকিট না পেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়েননি অসিত মজুমদার (Asit Mazumder)। এবার তিনিই অরূপ বিশ্বাস (Aroop Biswas) ও ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) নিশানা করলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতার কাছে তাঁর আবেদন, অরূপ-ববিদের যেন আর দলে ফিরিয়ে না নেওয়া হয়।

অরূপ-ফিরহাদকে নিয়ে বিস্ফোরক অসিত | (Asit Mazumder)

সম্প্রতি হুগলি জেলা মমতা তৃণমূলের কনভেনার অসিত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই অরূপ-ববিদের নিশানা করেন তিনি। চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক বলেন, এই অরূপ-ববিরা একসময় তাঁকে মমতার কাছে ঘেঁষতে দিতেন না। আজ তাঁরাই বেইমানি করেছেন।

আরও পড়ুনঃ পিএম কিষাণ যোজনার ২ হাজার টাকা পাবেন না পাবেন না! স্ট্যাটাস চেকের সহজ উপায় জানুন

অসিতের কথায়, “আমরা যাদের যন্ত্রণায় ছিলাম, এই অরূপ-ববিরা আমায় দিদির কাছে ঘেঁষতে দিত না। তাঁরাই আজ বেইমানি করেছে। দিদিকে পিছন থেকে ছুরি মেরেছে। বেইমানদের কেউ মেনে নেবে না।“

প্রাক্তন বিধায়কের দাবি, একসময় যারা দলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন, এখন তাঁদেরই পাশে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, “তাঁরা যেন আর ফিরে না আসে। তাঁরা পালিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। পারিবারিক কাজ করবে বলে চলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে তাঁরা আসেননি। সব ধান্দায় এসেছিল।“

Asit Mazumder

অসিত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল আর তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি মনে করেন, যারা দল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন, তাঁদের আর ফেরানো উচিত নয়। এই নিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন তিনি।

একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে তাঁর পাশে পাশে থাকতেন ফিরহাদ হাকিম ওরফে ববি, অরূপ বিশ্বাসরা। রাজ্যে পালাবদলের পর তাঁরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। তবে টিকিট না পেলেও দুর্দিনে নেত্রীর হাত ছাড়েননি অসিত মজুমদার। এবার তিনিই সরাসরি অরূপ-ববিদের নাম নিয়ে তাঁদের আক্রমণ করলেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker