0%

এই এক কারণে শীঘ্রই টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়া হতে পারে বৈভব সূর্যবংশীকে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এই মুহূর্তে ভারতীয় দলের বাইরে রয়েছেন ইশান কিষাণ (Ishan Kishan)। সেই সূত্রেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। 15 বছরের এই কিশোর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ওপেনিং করতে নেমে 45 রানের এক দাপুটে ইনিংস খেলেন। আর তারপরেই ভারতীয় ক্রিকেটারের উপর আস্থা বেড়েছে টিম ম্যানেজমেন্টের। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ইশান কিষাণ ভারতের একাদশে ফিরে এলে বাদ পড়তে হবে বৈভবকে।

টিম ইন্ডিয়া থেকে ফের বাদ পড়বেন বৈভব?

এই মুহূর্তে ভারতীয় দলের ওপেনিং জুটি সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। এই দুই অভিজ্ঞ ক্রিকেটার এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বের তালিকায় সবার উপরে। অভিষেক এবং সঞ্জুকে ছাড়া আর কারও উপর ভরসা পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। এদিকে তিন নম্বর পজিশনে দুর্দান্ত ছন্দে রয়েছেন ইশান। কাজেই তিনি ভারতীয় দলে ফিরে এলে বৈভবকে বাদ পড়তে হতে পারে।

এ নিয়ে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনকে প্রশ্ন করেছিলেন ক্রীড়া সাংবাদিক বিমল কুমার। আর সেই প্রশ্নের উত্তরে ভারতীয় তারকা একেবারে খোলাখুলি জানান, বৈভব সূর্যবংশী ভারতীয় টি-টোয়েন্টি দলে প্রথম পছন্দের খেলোয়াড় নন। তাই ইশান কিষাণ টিম ইন্ডিয়ায় ফিরলে তাঁকে বাদ পড়তে হবে।

৫ এর মধ্যে ৪ আসনেই জয় বিজেপির, উত্তরপ্রদেশের MLC নির্বাচনেও গেরুয়া ঝড়

নিজের ইউটিউব চ্যানেলের বিশেষ শো আইশ কি বাত এ এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে অস্বিন বলেন, “বিষয়টা একদম পরিষ্কার। আপনারা অহেতুক সন্দেহের মধ্যে রয়েছেন। বৈভব সূর্যবংশী ভারতীয় টি-টোয়েন্টি দলের প্রথম পছন্দের খেলোয়াড় নন। সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা ওপেনিং করবেনই। ইশান ফিট হয়ে গেলে তিন নম্বরে ব্যাটিং করবেন। তখন বৈভব সূর্যবংশীকে সরে দাঁড়াতে হবে।” যদিও ইশানের অনুপস্থিতিতে সঞ্জুকে তিন নম্বরে নামিয়ে এনে বৈভবকে ওপেনিং করানো নিয়ে টিম ম্যানেজমেন্ট এবং গৌতম গম্ভীরের প্রশংসা করেন অশ্বিন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker