0%

Suvendu Adhikari :

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের রাজনৈতিক মঞ্চে ফের তীব্র সংঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কয়লা কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রকাশ্য মন্তব্যকে কেন্দ্র করেই এই আইনি লড়াই। শুক্রবার কলকাতার আলিপুর কোর্টে মামলা দায়ের হয়েছে।

কেন এই মামলা?

কয়লা কেলেঙ্কারির তদন্ত ঘিরে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যকে “ভিত্তিহীন ও মানহানিকর” বলে দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, প্রকাশ্যে তাঁর নাম জড়িয়ে গুরুতর অভিযোগ করা হয়েছে, যার কোনও প্রমাণ দেওয়া হয়নি।

কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?

কয়লা কেলেঙ্কারির তদন্তে ইডি আইপ্যাক কর্তা প্রতীক জৈনের অফিস এবং সল্টলেকের অফিসে তল্লাশি চালায়। সেই তল্লাশি ঘিরেই বিতর্কের সূত্রপাত। মুখ্যমন্ত্রী দাবি করেন, এই তল্লাশির মাধ্যমে তৃণমূলের ভোট-তথ্য চুরি করা হচ্ছে। পাশাপাশি, কয়লা কেলেঙ্কারির সঙ্গে শাহ ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম জড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, কয়লা পাচারের টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহের কাছে পৌঁছয়।

মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ শুভেন্দুর (Suvendu Adhikari)

এই মন্তব্যের পর শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আইনজীবী সূর্যনীল দাস মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠান। নোটিসে জানানো হয়, ৮ ও ৯ জানুয়ারি মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তার কোনও প্রমাণ নেই এবং তা সম্পূর্ণ অসত্য ও মানহানিকর। ওই মন্তব্যের স্বপক্ষে প্রমাণ দিতে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়। নোটিসে স্পষ্ট করা হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে দেওয়ানি ও ফৌজদারি, দু’ধরনের মানহানির মামলাই করা হবে।

এবার ১০০ কোটির মানহানির মামলা

আইনি নোটিসের জবাব না পাওয়ায় শুক্রবার আলিপুর কোর্টে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক্স (টুইটার) পোস্টে মামলার নথি শেয়ার করে শুভেন্দু বলেন, তিনি তাঁর প্রতিশ্রুতি রেখেছেন। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে এবং কয়লা কেলেঙ্কারিতে তাঁর নাম জড়ানোর অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক ও জঘন্য।

 

আরও পড়ুনঃ বন্দে ভারত উদ্বোধনের মঞ্চে মোদীর চমক! মালদা থেকে বার্তা দিয়ে মোদী বললেন…

শুভেন্দু (Suvendu Adhikari) আরও দাবি জানিয়ে বলেন, মানহানির নোটিসে মুখ্যমন্ত্রীর নীরবতা তাঁকে রক্ষা করতে পারবে না। তিনি আদালতে যাওয়ার কথা বলেছিলেন এবং সেই প্রতিশ্রুতি রেখেছেন। মামলায় জিতলে মুখ্যমন্ত্রী যে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেবেন, তা তিনি দান-ধ্যানের কাজে ব্যয় করবেন বলেও জানান শুভেন্দু অধিকারী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker