0%

ভোরের ইমেলে ভারতে এক ধাক্কায় বহু কর্মী ছাঁটাই আমাজনের! উৎসবের মরশুমে মাথায় হাত

আলো সবে ফুটেছে। অনেকেই গভীর ঘুমে আচ্ছন্ন। সেই সময় আচমকাই অফিসের ইমেল। যেখানে পরিষ্কার লেখা, ‘আমরা স্বল্প সংখ্যক কর্মীকে ছাঁটাই করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আজই আপনার কর্মজীবনের শেষ দিন।’ এমনই করুণ অভিজ্ঞতার সম্মুখীন হলেন জনপ্রিয় ই-কমার্স সংস্থা আমাজন-এর অসংখ্য কর্মীর। উৎসবের মরশুমে মাথায় হাত!

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মূলত সফটওয়্যার ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত কর্মীদের উপরই কোপ পড়েছে। বুধবার এক ধাক্কায় চারকি হারিয়েছেন প্রায় ২৫০ জন কর্মী। কিন্তু কী কারণে, তাঁদের ছাঁটাই করা হল, তা বিস্তারিত জানায়নি সংস্থা। আমাজনের এক মুখপাত্র বলেন, “আরও দক্ষতার সঙ্গে কাজ করতে এবং আমাদের রোডম্যাপের সঙ্গে আরও ভালোভাবে সামঞ্জস্য বজায় রাখতে এই সিদ্ধান্ত হয়েছে।” বলে রাখা ভালো, এদিন অ্যালেক্সা-চালিত একটি নতুন অ্যালার্ম ঘড়ি ও ফটো ফ্রেম বাজারে আনার ঘোষণা করেছে আমাজন।

চলতি মাসের শুরুতে মূল খুচরো বিক্রয় বিভাগ থেকে প্রায় ১ হাজার কর্মী ছাঁটাই করে আমাজন। তার মধ্যেই ফের কর্মী ছাঁটাই। সূত্রের দাবি, ব্যায় সঙ্কোচের কথা আমাজন বললেও এর নেপথ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়, এআই গবেষণায় ব্যাপক টাকা ঢালতে শুরু করেছেন আমাজন কর্তা জেফ বেজোস। সব মিলিয়ে ওই খাতে বিনিয়োগের অঙ্ক ১০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এই বিপুল বিনিয়োগকে সমতা আনাটাও ছাঁটাইয়ের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। আর এমনটা যে হবে সেটা কিন্তু বেজোস আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker