আন্দোলন করেই বিপাকে! সৌরভ দাসের পাসপোর্ট, আধার বাতিলের দাবি, হাইকোর্টে দায়ের হল মামলা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের আইনি বিতর্কে ককরোচ জনতা পার্টির নেতা তথা সাংবাদিক সৌরভ দাস (Saurav Das)। এবার তাঁর নিজস্ব পরিচয়, পারিবারিক পরিচয় এবং অতীতের সমস্ত তথ্য খতিয়ে দেখার আবেদন জানিয়ে মাদ্রাজ হাইকোর্টের দারস্ত হলেন এক আবেদনকারী। মামলা দায়েরের সাথে সাথে অভিযোগ প্রমাণিত হলে সৌরভ দাসের পাসপোর্ট এবং আধার কার্ড বাতিল করারও আবেদন জানিয়েছেন ওই ব্যক্তি। আর মামলা দায়ের হতেই প্রাথমিকভাবে নোটিস জারি করেছে আদালত।
চাপে পড়ে গেলেন সৌরভ দাস!
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সম্প্রতি পথে নেমেছিল আরশোলারা। মুম্বইয়ের শিবাজী পার্কের পর বেঙ্গালুরুতেও বিশেষ কর্মসূচির আয়োজন করেছিল CJP। তবে পরবর্তীতে দিল্লির বুকে বড়সড় আন্দোলনের ডাক দিলে, পুলিশের হাতে আটক হতে হয়েছিল অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাদের। আটক করা হয়েছিল জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও। যদিও পরবর্তীতে তাঁরা প্রত্যেকে মুক্তি পেলেও সৌরভ দাসদের আবারও বেশ কয়েকবার আটক করা হয়। মাঝে পাঁচ দিনের জেল হেফাজতে থাকতে হয়েছিল তাঁদের। এবার নতুন করে আইনি জটিলতায় পড়লেন সৌরভ।
মাদ্রাজ হাইকোর্টে সৌরভের বিরুদ্ধে মামলা দায়ের করে ওই আবেদনকারী জানিয়েছেন, সৌরভ দাসের পরিচয়, তাঁর পরিবারের পরিচয় এমনকি তাঁর বাবা-ময়ের পরিচয়ও খতিয়ে দেখা হোক। মামলাকারীর দাবি, সৌরভ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে তদন্তের পর যদি অনিয়ম বা অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তবে সৌরভের পাসপোর্ট বা আধার কার্ড বাতিল করা হোক। জানা যাচ্ছে, সৌরভ দাসের প্রয়োজনীয় নথি বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে।
দুবাইয়ে গিয়ে নিখোঁজ চুঁচুড়ার যুবক, ছেলের জন্য প্রশাসনের দ্বারস্থ পরিবার
প্রসঙ্গত, মামলাকারীর আবেদনের ভিত্তিতে মাদ্রাজ আদালত নোটিস জারি করেছে মানে এই নয় যে, আবেদনকারীর অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। বর্তমানে গোটা বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। বিচারকরা সমস্ত দিক পর্যবেক্ষণ করে তবেই নির্দেশ দেবেন। তবে আপাতত সৌরভ দাসের পাসপোর্ট বা আধার কার্ড বাতিল করার কোনও নির্দেশ দেয়নি হাইকোর্ট।



