১৫ দিনের ডেডলাইন! রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করতে এবার বড় নির্দেশ অগ্নিমিত্রার

SOBDIK NEWS: রাস্তা ও ফুটপাথের বেআইনি দখল নিয়ে শুরু থেকেই কড়াকড়ি করছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বুধবার কলকাতা পুরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ড পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে রাস্তা ও ফুটপাথের বেদখল (Footpath Encroachment) অবস্থা দেখে পুলিশ ও পুর আধিকারিকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এর জন্য রীতিমতো ডেডলাইনও বেঁধে দিয়েছেন তিনি।
রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করতে কড়া নির্দেশ অগ্নিমিত্রার | (Agnimitra Paul)
গতকাল পরিদর্শনের সময় ১ ও ২ নম্বর ওয়ার্ডের নানা রাস্তা ও ফুটপাথের পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের পুরমন্ত্রী। ফুটপাথ দখল হয়ে থাকার কারণে সাধারণ মানুষের চলাচলে কোনও রকম সমস্যা হচ্ছে কিনা সেদিকে নজর দেন তিনি। পাশাপাশি দখলদারির জন্য পথচারীদের যাতায়াত যাতে ব্যাহত না হয় সেটা নিশ্চিত করতে আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুনঃ দিওয়ালির আগে ফের একদিনের ছুটি! বন্ধ থাকবে অফিস-কাছারি, ঘোষণা রাজ্য সরকারের
এদিন পরিদর্শনের সময় রামলীলা মাঠ নিয়েও বড় নির্দেশ দেন অগ্নিমিত্রা। সেখান থেকে অবৈধ পার্কিং সরাতে বলেছেন তিনি। পাশাপাশি মাঠটিকে একেবারে নতুন করে সাজিয়ে খেলার মাঠ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন।
নির্দেশ অনুযায়ী কাজ কতখানি এগোল সেটা দেখতে ফের কলকাতা পুরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ড পরিদর্শনে যাবেন পুরমন্ত্রী। আগামী ১৫ দিন পর সেখানে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। অর্থাৎ নির্দেশ দেওয়ার পর তা বাস্তবায়ন হয়েছে কিনা সেদিকেও নজর রাখছেন তিনি।

শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে রাস্তা ও ফুটপাথ বেআইনি দখলমুক্ত করা, সবদিকে কড়া নজর রয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। প্রায় রোজ সকালেই নিজে পরিদর্শনে বের হন তিনি। এবার কলকাতা পুরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের রাস্তা ও ফুটপাথের বেদখল অবস্থা দেখে পুলিশ ও পুর আধিকারিকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন তিনি।




