0%

দ্রুতগতির দুই ট্রেনের মধ্যে ভয়ংকর সংঘর্ষ, স্পেনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ৪৬

মর্মান্তিক দুর্ঘটনা স্পেনে। বুধবার সকালে দ্রুতগতির দুটি ট্রেনের মধ্যে ভয়ংকর সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনার (Spain Train Crash) জেরে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে স্পেনের আধিকারিকদের তরফে। পাশাপাশি আরও ১৭৯ জন আহত হয়েছেন বলে খবর। উদ্ধারকাজের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানা যাচ্ছে, স্পেনের টোলেডো প্রদেশের কাছে ঘটে এই দুর্ঘটনা। দুটি ট্রেন একই রুটে চলছিল। সেই সময় দ্রুতগতিতে পিছনে থাকা ট্রেনটি সামনের ট্রেনটিকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ট্রেন দুটির একাধিক বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল। উদ্ধার করা হয় আহত যাত্রীদের। এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ১৭৯ জন। দুর্ঘটনার পরবর্তী একটি ভিডিও সামনে এসেছে। অন্য একটি ট্রেনের কামরা থেকে যাত্রীদের তোলা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, লাইনের উপর পড়ে রয়েছে ট্রেনের চাকা ও বগি। কামরা থেকে ধোঁয়া বের হচ্ছে।

স্পেনের টোলেডো প্রদেশের কাছে ঘটে এই দুর্ঘটনা। দুটি ট্রেন একই রুটে চলছিল। সেই সময় দ্রুতগতিতে পিছনে থাকা ট্রেনটি সামনের ট্রেনটিকে ধাক্কা মারে।

স্পেনের রেল ব্যবস্থা পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, ঘটনাটি বুধবার সকালে এই দুর্ঘটনার পরপরই মাদ্রিদ, সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। কর্মকর্তারা বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং রেললাইন নিরাপদ যতক্ষণ না ঘোষণা করা হচ্ছে ততক্ষণ এই রুটগুলোতে কোনও ট্রেন চলবে না। ওই অঞ্চলের মেয়র ম্যানুয়েল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বহু যাত্রী আহত হয়েছেন। বেসামরিক সুরক্ষা আধিকারিকরা পুরসভার সাথে যোগাযোগ করে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। যাত্রীদের চিকিৎসার জন্য একটি খেলার মাঠ প্রস্তুত করতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন আহতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছে এবং প্রয়োজনে তাঁদের হাসপাতালে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, এই বছরের জানুয়ারিতে দক্ষিণ স্পেনে একইরকম বড় দুর্ঘটনা ঘটেছিল। একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, এতে ৪৫ জন নিহত হন। ২০১৩ সালের দুর্ঘটনার পর এটিই ছিল স্পেনের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা, যে দুর্ঘটনায় ৮০ জনের প্রাণহানি ঘটেছিল।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker