Nabanna: অর্থ কমিশনের প্রথম কিস্তির ৪৬৮ কোটি টাকা ছাড়ল নবান্ন | Nabanna Released Rs 468 Crores

সহেলি মিত্র, কলকাতা: গ্রামোন্নয়ন খাতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। সূত্রের খবর, ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রথম কিস্তির টাকা ছাড়ল নবান্ন (Nabanna)। এর ফলে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় মোট ৪৬৮ কোটি টাকা পৌঁছবে। এই অর্থ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদগুলির মধ্যে বণ্টন করা হবে।
উন্নয়নের লক্ষ্যে ৪৬৮ কোটি টাকা ছাড়ল নবান্ন
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছাড়া হওয়া অর্থের ৮০ শতাংশ পাবে গ্রাম পঞ্চায়েতগুলি। বাকি ২০ শতাংশের মধ্যে ১০ শতাংশ করে বরাদ্দ থাকবে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জন্য। অর্থাৎ, গ্রামের উন্নয়নমূলক কাজ এবং পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা পরিচালনার ক্ষেত্রে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
সাতসকালে শিলিগুড়িতে শিক্ষিকাকে কুপিয়ে খুনের চেষ্টা
এর আগে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্য অর্থ কমিশনের আওতায় মোট ১,৬৫৬ কোটি টাকা ছাড়া হয়েছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে, রাজ্যে পালাবদলের পর বাজেটে এই খাতে মোট ২,০৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য অর্থ দফতরের এই অর্থ দুটি কিস্তিতে দেওয়ার কথা।
উন্নয়ন হবে বহু গ্রামের
সূত্রের খবর, প্রথম কিস্তিতে এই খাতে ১,০২২ কোটি টাকা চাওয়া হয়েছিল। তবে তার পরিবর্তে আপাতত ৪৬৮ কোটি টাকা ছাড়া হয়েছে বলে খবর। ফলে প্রথম কিস্তিতে চাওয়া অর্থের তুলনায় কম টাকা পেতে চলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা।
আরও পড়ুন: কুনো জাতীয় উদ্যানে চিতা শাবকের মৃত্যু! শরীরে মিলল একাধিক গুলি
এই অর্থ পঞ্চায়েতগুলির হাতে পৌঁছলে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, স্থানীয় পরিষেবা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজে তা ব্যবহার করা যেতে পারে। তবে অর্থ বণ্টন ও খরচের বিস্তারিত নির্দেশিকা সম্পর্কে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বিষয়টি আরও স্পষ্ট হবে।



